Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

দ্বিতীয়বার মা হয়েছেন কোয়েল মল্লিক! সন্তান ছেলে না মেয়ে?

পরিবারের সাথে কোয়েল মল্লিক | ছবি: ফেসবুক

১৪ ডিসেম্বর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। কোয়েল ও সদ্যোজাত দুজনেই সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন অভিনেত্রী স্বামী প্রযোজক নিসপাল সিং রানে।

চলতি বছরের দুর্গাপূজার সময় অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন কোয়েল মল্লিক। অবশেষে শীতের সকালে দ্বিতীয়বারের মত বাবা-মা হলেন কোয়েল-নিসপাল দম্পতি। ব্যক্তিগত বিষয়ে সোশ্যাল মিডিয়ায় খুব একটা কিছু শেয়ার করেন না অভিনেত্রী কোয়েল। কন্যা সন্তানের পৃথিবীতে আসার খবরটিও সাদামাটা একটি পোস্টের মাধ্যমেই জানান দিয়েছে তিনি। 

অভিনেত্রীর ওই পোস্টে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তারকা থেকে নেটিজেনরাও। অভিনেত্রী মিমি চক্রবর্তী, ইশা সাহা, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেতা জিৎ’ও তাকে অভিনন্দন জানিয়েছেন। এখন কেমন দেখতে হল কোয়েলের মেয়ে, অনুরাগীরা তা দেখার আশায় দিন গুনছেন।

উল্লেখ্য, কিছুদিন আগেই ‘মিতিন মাসি’ সিরিজের শ্যুটিং শেষ করেছেন কোয়েল, এছাড়া মহালয়ায় টেলিভিশনের পর্দায় তাকে দুর্গার বেশে দেখা গেছে। যদিও ছেলে কবীরের জন্মের পর মোটামটি ভালো বিরতির পর কাজে ফিরেছিলেন তিনি। তাই  এবার মেয়ের জন্মের পর কতদিনের মাথায় নতুন কাজ নিয়ে পর্দায় ফেরেন কোয়েল সেই অপেক্ষায় তার অনুরাগীরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি
0
Share