Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

দেশে আসছে ‘ডেসপিকেবল মি ৪’

‘ডেসপিকেবল মি ৪’ সিনেমার পোস্টার (কোলাজ করা) | ছবি: ফেসবুক

৩ জুলাই, আজ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পেতে যাচ্ছে অ্যানিমেশন সিনেমা ‘ডেসপিকেবল মি’র চতুর্থ কিস্তি।

ইউনিভার্সেল পিকচার্সের পরিবেশনায় ‘ডেসপিকেবল মি ৪’ পরিচালনা করেছেন নির্মাতা ক্রিস রেনড। গ্রু-এর কণ্ঠ দিয়েছেন স্টিভ ক্যারেল। এছাড়াও বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন ক্রিস্টেন উইগ, মিরান্ডা কসগ্রোভ, স্টিভ কুগান, ক্রিস রিনাউড, ডানা গাইয়ের এবং পিয়েরে কফিন।

এ কিস্তিতে দেখা যাবে কিছু নতুন মুখ। তার মধ্যে গ্রে ও লুসির শিশুপুত্র গ্র জুনিয়র অন্যতম। এবারের গল্পে দেখা যাবে, ১৯৮৫ সালের প্রাক্তন ছাত্রদের মধ্যে সেরা ছাত্রের পুরস্কারটি ম্যাক্সিম লে মালকে দেওয়া হয়, যিনি নিজেকে তেলাপোকার দেহের অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে সজ্জিত করেছেন। কিন্তু গ্রে এবং অ্যান্টিভিলেন লিগ (এভিএল) এজেন্টরা অনুষ্ঠানের শেষে তাকে গ্রেপ্তার করে। জেল থেকে পালানোর পর সে ও তার বান্ধবী ভ্যালেন্টিনা তার শিশুপুত্র গ্রে জুনিয়রসহ গ্রে এবং তার পরিবারের প্রতি প্রতিশোধ নিতে চায়। এভিএল তাদের সুরক্ষার জন্য পুরো পরিবারকে নতুন পরিচয়ে, মাত্র তিনজন মিনিয়ন্সসহ স্থানান্তরিত করে। বাকি মিনিয়ন্স এভিএল সদর দপ্তরে স্থানান্তরিত হয়।

উল্লেখ্য, ২০১০ সালে ‘ডেসপিকেবল মি’ দিয়ে বিশ্বব্যাপী সাড়া ফেলে দেয় মিনিয়নস! এরপর ২০১৩-তে দ্বিতীয় কিস্তি এবং তৃতীয় কিস্তি মুক্তি পায় ২০১৭ সালে। সবগুলোই ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share