Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

দেশে আসছে ‘আ কোয়ায়েট প্লেস: ডে ওয়ান’

‘আ কোয়ায়েট প্লেস: ডে ওয়ান’ পোস্টার | ছবি: আইএমডিবি

আমেরিকান পোস্ট-অ্যাপোক্যালিপ্টিক হরর মিডিয়া ফ্র্যাঞ্চাইজি ‘আ কোয়ায়েট প্লেস’-এর তৃতীয় কিস্তি ‘আ কোয়ায়েট প্লেস: ডে ওয়ান’ মুক্তি পাচ্ছে আগামী ২৮ জুন। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাবে সিনেমাটি।  

মাইকেল সারনোস্কি পরিচালিত স্পিন-অফ প্রিক্যুয়েল সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে দেশের বৃহৎ মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ।

‘আ কোয়ায়েট প্লেস: ডে ওয়ান’ সিনেমার একটি দৃশ্য | ছবি: আইএমডিবি

প্লাটিনাম ডিউনস এবং সানডে নাইট প্রোডাকশনের যৌথ প্রযোজনায় ‘আ কোয়ায়েট প্লেস: ডে ওয়ান’ সিনেমাটিতে বরাবরের মত তুলে ধরা হয়েছে কোনো সংলাপ না রেখেও কীভাবে ক্ষোভ, অনুশোচনা, ভালোবাসা, উল্লাসে ফেটে পড়া কিংবা কান্নায় ভেঙে পড়ার মতো দৃশ্যগুলোও কেবল মুখের অভিব্যক্তি দিয়েই প্রকাশ করা যায়।

সিরিজের প্রথম দু’টি ছবি ২০১৮ সালের ‘এ কোয়াইট প্লেস’ ও ২০২০ সালে পরবর্তী সিক্যুয়েল ‘এ কোয়াইট প্লেস পার্ট টু’বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। এবারের সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন জন ক্রাসিনস্কি ও মাইকেল সারনোস্কি। ‘এ কোয়াইট প্লেস: ডে ওয়ান’ সিনেমায় অভিনয় করেছেন জোসেফ কুইন, অ্যালেক্স উলফ, জিমন হোনস, ইলিয়াজ উংভেরি, কেইন এইডেন, আলেকজান্ডার জনসহ আরও অনেকে।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share