Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ১৫, ২০২৬

দুধের শিশুকেও কড়া নিয়মে রাখেন কোয়েল?

কোয়েল মল্লিক | ছবি: ফেসবুক

গেল বছরের ডিসেম্বরে দ্বিতীয়বারের মত মা হয়েছে টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। সম্প্রতি নিজের সন্তানদের কড়া নিয়মানুবর্তিতার মধ্যে রাখার কথা জানালেন চিত্রনায়িকা।  

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের সাথে সাক্ষাৎকারে অভিনেত্রী কোয়েল বলেন, ‘আমি খুব ডিসিপ্লিন মেনে চলতে পছন্দ করি। নিজেও ডিসিপ্লিন্ড ভাবে থাকি। তো, তাই আমার মনে হয় জীবন ডিসিপ্লিন ছাড়া হতেই পারে না। সেই জিনিসটা আমার ছেলে মেয়ের মধ্যেও রাখার চেষ্টা করি।’

এরপরেই অভিনেত্রী বলেন, ‘মেয়ে যদিও এখন ভীষণই ছোট, তো ওর উপর এখনও কোনও ডিসিপ্লিন শুরু করিনি। কিন্তু আমার বড়টা যথেষ্ট ডিসিপ্লিনে থাকে।’

একটু ব্যাখ্যা করে ‘দুই পৃথিবী’ খ্যাত অভিনেত্রী বলেন, ‘আমাদের বাড়িতে একটা বিয়ে চলছে, ওখান থেকে ছেলে আমায় ফোন করে জিজ্ঞেস করেছে মা এই এই মিষ্টি খেতে পারি। আমার কথা কতটা শুনবে জানি না, কিন্তু ও যে আমায় প্রশ্ন করেছে তাতেই আমি উচ্ছ্বসিত।’

স্বামী এ ছেলের সাথে কোয়েল মল্লিক | ছবি: ফেসবুক

২০২০ সালে প্রথমবার মা হন কোয়েল মল্লিক। করোনা কালের কঠিন সময়ে পৃথিবীতে আসে কোয়েল-নিসপাল পুত্র কবীর। এর চার বছর পর দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেয়েছেন অভিনেত্রী। কবীরের জন্মের দিনই তার নাম ও ছবি প্রকাশ্যের আনলেও মেয়ের বয়স প্রায় দু-মাস হতে চলল, তবে খুদের নাম কিংবা ছবি এখনও গোপনেই রেখেছেন কোয়েল।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে কক্সবাজারে এই প্রথমবারের…
‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী

স্থপতি রফিক আজম আগামী ২৬ মার্চ স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর…
স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম
0
Share