Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

দুইটি নতুন খবর দিলেন তটিনী

অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী | ছবি: ফেসবুক

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী তার দর্শকদের জন্য নতুন দুইটি সুখবর দিলেন। ‘পথে হলো দেরি’ শিরোনামের নাটকের পর তিনি আবারও জুটি বাঁধতে চলেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সাথে। তাও একটি নয়, দুটি নাটকে একসাথে অভিনয় করতে চলেছেন তারা।

তটিনী জানান, নাটকের নাম এখনো ঠিক করা না হলেও পরিকল্পনা চূড়ান্ত। ১৪ সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। শুটিংয়ে যাওয়ার পর নাটক দুটি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

এদিকে অপূর্বর সাথে কাজ করা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘প্রতিটি দৃশ্য করার আগে রিহার্সাল করে খুবই সুন্দর করে অভিনয় বের করার গুণটা তার (অপূর্ব) দারুণ। কাজের সময় সহশিল্পীরা অপূর্ব ভাইয়ের কাছ থেকে কোনো না কোনো কিছু শেখার সুযোগ পান।’

জানা গেছে, জুলাই- আগস্টের আন্দোলনের কারণে বিভিন্ন কাজের শুটিং বন্ধ ছিল। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে ২৪ আগস্ট মাহমুদুর রহমান হিমির ‘সর্বস্ববাদী’ নাটকের শুটিংয়ের মধ্য দিয়ে কাজে ফিরেছেন তটিনী। এ নাটকে তার বিপরীতে অভিনয়ে ছিলেন অভিনেতা জোভান। এ নাটকের পর তটিনী শেষ করেছেন রুবেল হাসানের ‘আবির ছোঁয়া’। এখানে তটিনীর সহশিল্পী হিসেবে আছেন অভিনেতা ইয়াশ রোহান।

বর্তমানে আরমান রহমানের আরেকটি কাজ করছেন তটিনী, যেখানে তার সঙ্গে আছেন অভিনেতা ইরফান সাজ্জাদ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

মনোনয়ন ঘিরে বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন দৌড় এগিয়ে আছেন সংগীতশিল্পীরা।…
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি
0
Share