Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ২৯, ২০২৬

দীঘির প্রেমের গল্প ‘স্বল্পদৈর্ঘ্য’?

প্রার্থনা ফারদিন দীঘি | ছবি: সংগৃহীত

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নতুন ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ছবির নাম- ‘স্বল্পদৈর্ঘ্য প্রেমের গল্প’।

৩ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’র অফিসে চুক্তিবদ্ধ হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। নতুন প্রজেক্ট নিয়ে দীঘি জানান, “সেলিম আংকেল আমার খুব প্রিয় একজন নির্মাতা। আমাদের মাঝেমধ্যে দেখা হয়। কিন্তু কখনো কাজ করা হয়ে ওঠেনি।”

অভিনেত্রী আরও যোগ করে, “মাসখানেক আগে একদিন দেখা হলে সেলিম আংকেলকে বললাম, আমাকে নিয়ে এবার ভাবেন। আপনার সঙ্গে কাজ করতে চাই। তিনি আমার কথা শুনে হাসলেন। কিছু বললেন না। এই ঘটনার ১৫ দিন পরেই ফোন পেলাম বঙ্গ থেকে। তারা জানালো, সেলিম আংকেল একটা প্রজেক্ট করছেন বঙ্গর। তিনিই আমার কথা বলেছেন।”

প্রথমবার সেলিমের সঙ্গে কাজ করতে বেশ উচ্ছ্বসিত দীঘি। শুটিং শুরু করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। সবকিছু নাকি স্বপ্নের মত মনে হচ্ছে তার। এতো দ্রুত সেলিমের সাথে দীঘির কাজ করার স্বপ্ন পূরণ হবে, তা কখনো ভাবেননি তিনি।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরপরই শুরু হবে ছবিটির শুটিং। ‘স্বল্পদৈর্ঘ্য প্রেমের গল্প’ সিনেমায় দীঘির সাথে অভিনয় করবেন খায়রুল বাশার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next
0
Share