Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ৪, ২০২৬

দীঘির ‘প্রিয় প্রাক্তন’

প্রার্থনা ফারদিন দীঘি | ছবি: সংগৃহীত

একটি অ্যান্থলজি ফিল্মে দেখা দিতে যাচ্ছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ‘জীবন জুয়া’ ফিল্মের ‘প্রিয় প্রাক্তন’ শীর্ষক শেষ গল্পে অভিনেতা সুদীপ বিশ্বাস দীপের বিপরীতে থাকছেন এই অভিনেত্রী। যা পরিচালনা করেছেন ইফতেখার মাহমুদ ওসিন।

শিশুশিল্পী হিসেবে ঢাকাই সিনেমায় যাত্রা শুরু করলেও সম্প্রতি দিঘী তার নামের সাথে যুক্ত করেছেন নায়িকা তকমা। অভিনেত্রীর নিজেকে প্রমাণ করার চেষ্টা দৃশ্যমান ছিল ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রেও। যেখানে শেখ ফজিলাতুন্নেছা মুজিব তথা তরুণী রেনু চরিত্রে অভিনয় করেছেন তিনি। দীঘির নিজেকে প্রমাণ করার চেষ্টায় নতুন সংযোজন হতে যাচ্ছে ‘প্রিয় প্রাক্তন’।

জানা গেছে, তিনটি গল্প নিয়ে তিন নির্মাতার হাত ধরে আসছে অ্যান্থলজি ফিল্ম ‘জীবন জুয়া’। এরই একটি গল্প ‘প্রিয় প্রাক্তন’। এক দম্পতির ভালোবাসা, খুনসুটি, সংসার, অতঃপর একদিন ফিরে পাওয়া অতীত- এমন এক জীবন জুয়ার শেষ গল্প ‘প্রিয় প্রাক্তন’। এই গল্পটি ছাড়াও অন্য দুইটি গল্প হলো- ‘খোয়াব’ ও ‘ফিল্ম কানন’।

প্রসঙ্গত, সিনেমা ছাড়াও মাসখানেক আগে দিঘী আলোচনায় এসেছিলেন তার ব্যক্তিজীবন নিয়ে। সেই আলোচনা-সমালোচনার পরই নায়িকার ‘প্রিয় প্রাক্তন’ শীর্ষক সিনেমার ঘোষণা এলো। যার ফলে ভক্ত ও অনুরাগীরা মুখিয়ে আছে সিনেমার মূল কাহিনী জানার জন্য।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার
0
Share