Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

দর্শকদের হতাশ করল ‘জোকার ২’

‘জোকার ২’ সিনেমার দৃশ্যে হোয়াকিন ফিনিক্স ও লেডি গাগা | ছবি: আইএমডিবি

৫ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে মার্কিন নির্মাতা টোড ফিলিপস পরিচালিত বহু প্রতীক্ষিত ‌‘জোকার: ফোলি আ ডিউক্স’। তবে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত মূল সিনেমা বক্স অফিসে যেমন ম্যাজিক দেখিয়েছিল, সেই তুলনায় এই সিকুয়েল তেমন কীর্তি গড়তে পারেনি। বরং প্রশংসার চেয়ে সমালোচনাই জুটছে বেশি।

পাঁচ বছর আগের সিনেমাটির দ্বিতীয় কিস্তি ‘জোকার: ফোলি আ ডিউক্স’ নিয়ে দর্শকের আগ্রহ ছিল আকাশচুম্বী। সবাই ভেবেছিলেন হলে মুক্তি পেলে আগের কিস্তির মতো দর্শকের সাড়াও পাবে অনেক। সেটা হলো না। রটেন টমেটোতে সিনেমাটি মাত্র ৩৪ শতাংশ ভোট পেয়েছে সমালোচকদের কাছে। আর দর্শকের ভোট মিলেছে ৩৯ শতাংশ। অনেকেই বলছেন, অতিরিক্ত মিউজিকের ব্যবহারই দর্শকের বিরক্তির মূল কারণ।

ইন্ডিওয়্যার এর প্রতিবেদন অনুসারে, সিনেমাটিতে আছে লাভ স্টোরি, প্রিজন ড্রামা, কোর্টরুমের যুদ্ধ। কিন্তু সব থাকার পরও যেন কোথায় থেকে গেছে কমতি। মন ভরেনি দর্শকের। মতপার্থক্যও আছে। শেষদিকে গল্পে অপ্রত্যাশিত মোড় নেয়। সমাপ্তি দেখে অনেকে অবাকও হয়েছেন। সিনেমার পক্ষে থাকা দর্শক মনে করছে, ইচ্ছাকৃতভাবেই সমাপ্তিটা এমন করা হয়েছে। যেন দর্শক বিভক্ত হয় এবং আরো বেশি আলোচনা তৈরি হয়।

উল্লেখ্য, ‘জোকার: ফোলি আ ডিউক্স’-এ হোয়াকিন ফিনিক্সের সঙ্গে আরো আছেন লেডি গাগা, ব্রেন্ডন গ্লিসন, ক্যাথরিন কিনার, জাজি বিটজ প্রমুখ। ২০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত সিনেমাটি এরই মধ্যে আয় করেছে ২০ মিলিয়ন মার্কিন ডলার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share