Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

তৃপ্তিকে অশালীন মন্তব্য করে কটাক্ষের মুখে সুনীল গ্রোভার 

রবি ঠাকুরের ‘একলা চলো’ গান নিয়ে বিতর্কের শেষ না হতেই ফের কটাক্ষের মুখে দ্য কপিল শর্মা শো। এবার অন ক্যামেরা ‘অ্যানিমেল’ খ্যাত রণবীর কাপুর ও তৃপ্তি ডিমরিকে নিয়ে অশালীন মন্তব্য করে কটাক্ষের শিকার হয়েছেন কৌতুকভেনিতা সুনীল গ্রোভার।

সম্প্রতি ভুল ভুলাইয়া ৩ ছবির প্রচারে দ্য কপিল শর্মা শোতে হাজির হয়েছিলেন তৃপ্তি দিমরি, বিদ্যা বালান এবং কার্তিক আরিয়ান। সেখানে সুনীল গ্রোভার হাজির হন ডাফলি চরিত্রে। আচমকাই তৃপ্তিকে, সুনীল বলে উঠলেন, ‘অ্যানিমেল’ ছবিতে রণবীরের সঙ্গে যে দৃশ্যগুলো করেছেন, সেটা কি রিয়েল লাইফেও হয়? লজ্জায় তৃপ্তি অবশ্য এই প্রশ্নের তেমন কোনো উত্তর দেননি। আর অভিনেতা সুনীলও বিষয়টিকে হাসিতে উড়িয়ে দেন।

তবে দর্শকদের একাংশ বিষয়টিকে স্বাভাবিকভাবে নিতে পারেননি। তৃপ্তির সম্পর্কে এরকম উক্তি মোটেই শোভনীয় ছিল না বলে মনে করেন তারা। নেটিজেনদের কারো কারো দাবী কমেডির নামে সুনীল নারীদের অসম্মান করেছেন।

রেডিট কমেন্ট সেকশনের স্ক্রিনশর্ট

রেডিট থ্রেডে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেছেন, এটা কফি উইথ করণের মতোই জঘন্য হয়ে উঠছে। তৃপ্তি বহিরাগত, তাই তাকে এমন প্রশ্ন করা হয়। ২০১০-এর দশকে কারিনাও এমন দৃশ্যে অভিনয় করেছিলেন, কেউ তাকে এ নিয়ে প্রশ্ন করেননি। রণবীরও অ্যানিমেল ছবিতে ছিলেন কেউ তাকেও এই প্রশ্ন জিজ্ঞাসা করেনি। ‘অ্যানিমেল’-এর পর তৃপ্তি তিনটি সিনেমা করার পরেও লোকে অ্যানিমেলেই আটকে রয়েছেন। বিব্রতকর লাইন।’

যদিও সুনীল গ্রোভারকে সমর্থন করে বলেছেন, ‘সুনীল অভিনীত ডাফলি বরাবরই রণবীরের প্রতি দুর্বল। একবার তো রণবীরের হাতে সিঁদুরও পড়েছিলেন তিনি। সেই ঈর্ষাকে তুলে ধরতেই এই প্রশ্নটি রাখা হয়েছে।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু
0
Share