Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ৯, ২০২৬

‘তুফান’ ঝড়ের মাঝে রাফির নতুন খবর

বঙ্গ-এর অফিসে নির্মাতা রায়হান রাফি ও চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু | ছবি: ফেসবুক

‘তুফান’ ঝড় ম্লান না হতেই নির্মাতা রায়হান রাফি দিলেন নতুন চমক! ‘ব্ল্যাক মানি’ শিরোনামের ওয়েব সিরিজ নিয়ে ফিরছেন নির্মাতা।

৪ জুলাই, বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এর অফিসে প্রতিষ্ঠানটির চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু’র সাথে চুক্তি সই করেছেন নির্মাতা রাফি। বিষয়টি নিশ্চিত করেছেন মুশফিকুর রহমান নিজেই।

এই প্রসঙ্গে গণমাধ্যমকে নির্মাতা জানিয়েছেন, ‘আমি আসলে গল্প বলতে চাই। বিচিত্র সব গল্প। ফলে কোন ফরমেটে, সেটি বিষয় না। আমার কাছে বরাবরই কনটেন্ট গুরুত্বপূর্ণ। আশা করছি এই সিরিজটিও সবার ভালো লাগবে।’

নির্মাতা আর যোগ করেন, ‘বঙ্গর সঙ্গে আমার প্রথম কাজ এটি। সাধারণত যে ধরণের গল্প পর্দায় বলার চেষ্টা করি, এটি সেটি থেকে অনেকটাই ভিন্ন। দেখা যাক। কাস্টিং নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না। তবে ‘ব্ল্যাক মানি’ চলতি বছরেই মুক্তি দেওয়ার ইচ্ছা আছে।’

প্রসঙ্গত, এর আগে বর্ষণ অভিনীত নির্মাতা প্রথম ওয়েব সিরিজ ’অমীমাংসিত’ শেষ মুহুর্তে দেখানোর অযোগ্য বলে জানিয়েছিল সেন্সর বোর্ড।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘মায়ের ডাক’ সিনেমার মহরতে

‘মায়ের ডাক’ সিনেমা দেশে ঘটে গেল এক বিরল ঘটনা। সাধারণত সিনেমার মহরতে দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের দেখা মেলা ভার।…
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ

ইরান-ইসরাইল সংঘাতভিত্তিক ১০টি স্পাই থ্রিলার মধ্যপ্রাচ্যের রাজনীতি, গুপ্তচরবৃত্তি এবং দীর্ঘদিনের দ্বন্দ্ব…
ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ

শারমীন সুলতানা সুমী- ‘দূর থেকে হলেও মানুষকে ভালোবাসতে হবে’

চিরকুট ব্যান্ড আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিনটি তাই অনেকের কাছেই বিশেষদিন। এ উপলক্ষে নিজের সংগ্রাম,…
শারমীন সুলতানা সুমী
0
Share