Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ২৫, ২০২৬

তারকাদের ডিভোর্স প্রসঙ্গে যা বললেন মৌসুমী হামিদ

মৌসুমী হামিদ | ছবি: গুগল

২০২৪ সালেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও সম্প্রতি অভিনেত্রী মৌসুমী হামিদের মুখে শোনা গেলো ডিভোর্সের কথা! তবে নিজের বিয়ে নিয়ে নয়, তিনি কথা বলেছেন তারকাদের ডিভোর্স প্রসঙ্গে।

একটি সাক্ষাৎকারে নিজের সংসার সম্পর্কে মৌসুমী বলেন, ‘আমার সংসার খুব ভালো যাচ্ছে। আমরা ভাবি সংসার অনেক কঠিন কিন্তু মোটেও তেমনটা না। ভালোবাসার মানুষের সঙ্গে যদি বোঝাপড়া থাকে, তাহলে সংসার পানির মতো সহজ।’

এরপরই তারকাদের ডিভোর্স প্রসঙ্গে কথা বলেছেন মৌসুমী। তিনি জানান, ‘আমরা প্রতিটি মানুষ আলাদা। কারও ব্যক্তিগত জীবনে যদি ঝড় আসে সেটা সবার সঙ্গে মিলিয়ে ফেলা একেবারেই উচিত না। শুধু আমাদের শিল্পীদের মধ্যে ডিভোর্স হয় এমন না।’

মৌসুমী হামিদ ও আবু সাইয়িদ রানা । ছবি: গুগল

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, এখন মিডিয়ার মানুষের চেয়ে বাইরের মানুষের ডিভোর্স বেশি হয়। তাদেরটা সামনে আসে না, আমাদেরটা আসে।’

মৌসুমীর এমন মন্তব্য তার ভক্তদের মনে এক নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টির সুযোগ করে দিয়েছে বলে ধারণা করছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১২ জানুয়ারি ভালোবেসে লেখক-নির্মাতা আবু সাইয়িদ রানাকে বিয়ে করেন মৌসুমী।

উল্লেখ্য যে, মুক্তির অপেক্ষায় আছে মৌসুমী অভিনীত সিনেমা ‘নয়া মানুষ’। এছাড়া নাটক ও ওটিটি প্ল্যাটফর্মের কিছু কাজও হাতে রয়েছে তার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ওপেন হার্ট সার্জারির পর কেমন আছেন ফজলুর রহমান বাবু

কবে ফিরবেন ক্যামেরায়, জানালেন চঞ্চল চৌধুরী ফজলুর রহমান বাবুর ওপেন হার্ট সার্জারির পর থেকে আছেন বিশ্রামে।  গত ২৩…
ফজলুর রহমান বাবুর ওপেন হার্ট সার্জারি

কোটিতে নিশোর দম- শাকিব ও সিয়ামদের সিনেমা কতটা পেছনে?

দম-প্রিন্স-রাক্ষস ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো নিয়ে এবার জমে উঠেছে প্রতিযোগিতা। মোট পাঁচটি সিনেমা মুক্তি…
কোটিতে নিশোর দম- শাকিব ও সিয়ামদের সিনেমা কতটা পেছনে
0
Share