Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

‘তাণ্ডব’ সিনেমার আইটেম গার্ল সাবিলা নূর

আসন্ন ঈদের সিনেমা ‘তাণ্ডব’ নিয়ে দর্শক উন্মাদনা চরমে। সিনেমাটিতে কারা অভিনয় করছেন সে বিষয়ে এখনো কোনো অফিশিয়াল ঘোষণা আসেনি টিমের পক্ষ থেকে। তবে শুটিং থেকে শুরু করে সিনেমাটির বিভিন্ন দৃশ্য ফাঁস হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই দর্শকদের আগ্রহ আরো বেড়ে যাচ্ছে।

এছাড়াও বেশ কিছুদিন ধরে তাণ্ডবে আফরান নিশো ও সিয়াম আহমেদের ক্যামিও চরিত্র নিয়ে ভক্তদের মধ্যে চলছে কথা ছড়াছড়ি। এবার সামনে আসলো সিনেমাটির আইটেম গান নিয়ে আলোচনা।

‘তাণ্ডব’ সিনেমার আইটেম গানে কে থাকছেন, তা নিয়ে চলছে নানা গুঞ্জন। সেই তালিকায় নাম উঠে এসেছে দক্ষিণি নায়িকা শ্রীলীলা, তামান্না ভাটিয়া, শ্রুতি হাসানসহ বলিউডের আরো বেশ কিছু নায়িকার নাম। তবে এসব বিষয় নিয়ে সিনেমাটির টিম থেকে কেউই কখনোই মুখ খোলেননি।

তবে এবার জানা গেল, বিদেশি কোনো নায়িকা নন, ‘তাণ্ডব’-এর আইটেম গার্ল সাবিলা নূর। সিনেমাটির নায়িকাকে আইটেম গানে পারফরম করতে দেখা যাবে। আজ বুধবার আইটেম গানে অংশ নিয়েছেন শাকিব খান ও সাবিলা নূর।

রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’-এ শাকিব খানের সঙ্গে প্রথমবার অভিনয় করছেন সাবিলা নূর। এ ছাড়া এতে রয়েছেন জয়া আহসান, শহিদুজ্জামান সেলিম, ডা. এজাজ, আফজাল হোসেন, এফ এস নাঈম প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share