Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

ঢাকার আরামবাগে বিদেশি সিনেমার শুটিং

‘ক্যাচ ইট’ সিনেমার শুটিং হতে । ছবি: সংগৃহীত

ক্রিকেটের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ব্রিটিশ নির্মাতা ডিশ হোসেনের নতুন সিনেমা ‘ক্যাচ ইট’। এই ছবিরই কিছু অংশের শুটিং হচ্ছে বাংলাদেশে।

জানা গেছে, লন্ডন অংশের শুটিং শেষে ‘ক্যাচ ইট’ সিনেমার পুরো টিম এসেছিলেন বাংলাদেশে। ২৬ জানুয়ারি মোহামেডান স্পোর্টিং ক্লাবে দিনব্যাপী হয়েছে ছবিটির শুটিং। দেশি নির্মাতা আবুল কালাম আজাদ এই সিনেমার বাংলাদেশ অংশের নির্মাণে অংশ নেন ডিশ হোসেনের সাথে।

‘ক্যাচ ইট’ নিয়ে আরও জানা গেছে, সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ব্রিটিশ অভিনেতা ইফতি আহমেদ। তাকে এর আগে দেখা গেছে ‘বিফোর আই ডাই’ সিনেমায়, যা নির্মিত হয়েছিল বাংলাদেশ ও যুক্তরাজ্যের যৌথ প্রযোজনায়।

অভিনেতা ইফতি জানান, “আমি এর আগেও বাংলাদেশে এসেছি, একটা সিনেমার কাজ করেছিলাম। প্রথমবারের অভিজ্ঞতা খুব ভালো ছিল যে কারণে আবারও এসেছি। বাংলাদেশ খুবই দারুণ একটা দেশ। এখানকার মানুষ থেকে শুরু করে সবকিছুই দারুণ। যাদের সঙ্গে কাজ করেছি এমনকি এখন যে টিমের সঙ্গে কাজ করছি তারাও দারুণ।”

তিনি আরও যোগ করেন, “এখানে শুটিং করা একটা দারুণ অভিজ্ঞতা আমার জন্য। ‘ক্যাচ ইট’ কমেডি ঘরানার সিনেমা। এটা একটা হিরোর গল্প নয়, এখানে যারা অভিনয় করছেন তাদের প্রত্যেকের একটা করে গল্প রয়েছে। যেটা সিনেমাটি না দেখলে বোঝা যাবে না।”

এদিকে বাংলাদেশি নির্মাতা আবুল আজাদ কালাম বলেন, “দেশের বাইরে খেলা নিয়ে যে ধরনের সিনেমা হয়, এটাও ঠিক তেমনি। লন্ডনে কিছু অংশের শুটিং হয়েছে, এখন দেশে হলো। আজ রাতেই এই টিম চলে যাবে ইংল্যান্ডে। কিছুদিন পর আবারও দেশে আরও বেশ বড় একটা অংশের শুটিং হবে। সেই অংশে বাংলাদেশি অনেক নামী অভিনেতাদের দেখা যাবে।”

উল্লেখ্য যে, মুভি ম্যাড ফিল্মস প্রযোজিত সিনেমা ‘ক্যাচ ইট’ মুক্তি পাবে নেটফ্লিক্স অথবা অ্যামাজন প্রাইমে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share