Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

ঢাকাবাসীদের উদ্দেশ্যে যা বললেন অর্জুন রামপাল

অর্জুন রামপাল । ছবি: গুগল

দীর্ঘ ১৪ বছর পর ঢাকায় এলেন বলিউড তারকা অর্জুন রামপাল। ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’-এর জমকালো আয়োজনে অংশ নেন অভিনেতা।

৭ জুন রাজধানীর আলোকিতে অনুষ্ঠিত হয় ফ্যাশন শোটি। যেখানে শো-স্টপার হিসেবে হেঁটেছেন অর্জুন। একই অনুষ্ঠানে বাংলাদেশের মানুষদের নিয়েও কথে বলেছেন তিনি।

অর্জুন বলেন, ‌‘আমাকে আনার জন্য ধন্যবাদ। বাংলাদেশে আসার পর থেকেই ভালোবাসা পেয়ে যাচ্ছি। আর এই টিমের জন্য শুভেচ্ছা রইলো। পৃথিবীর মঙ্গল হোক।’

ডানে অর্জুন রামপাল । ছবি: গুগল 

বিএইচএন এক্সপেরিয়েন্স প্রেজেন্টস ব্লু ড্রপস বাই জুরহাম আয়োজিত ফ্যাশন শো’টির মূল বিষয়বস্তু ছিল টেকসই ফ্যাশন। এই প্রসঙ্গে ‘দিল হ্যায় তুমহারা’ খ্যাত অভিনেতা বলেন, ‘এই অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ বিষয় হলো টেকসই ফ্যাশন। তাই দয়া করে আপনারা রেক ভর্তি কাপড়-চোপড় না কিনে টেকসই কিছু বেছে নেন ভবিষ্যতের জন্য।’

এদিন অর্জুনের পরনে ছিল নীল টপস, কালো প্যান্ট ও সোনালী রঙের কারুকাজ করা কালো কোট।

অর্জুন রামপাল । ছবি: গুগল 

উল্লেখ্য যে, এর আগে অর্জুন বাংলাদেশে এসেছিলেন ২০১০ সালে। সেই বার একটি কনসার্টে অংশ নিতে ঢাকা এসেছিলেন তিনি। ঐ সফরে অভিনেতার সঙ্গী হয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও অভিনেত্রী রানি মুখার্জির মত তারকারা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share