Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

ডিসেম্বর-জানুয়ারীতে বিয়ে করছেন অভিনেত্রী মধুমিতা

টালীউড অভিনেত্রী মধুমিতা সরকারের জীবন আবারো নতুন পথে যাত্রা শুরু করেছে। নতুন করে সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। সম্পর্কের বয়স প্রায় ৫ বছর। গেল পূজায় অনুরাগীদের সামনে প্রেমিককে পরিচয় করিয়ে দিয়েছেন এই অভিনেত্রী।

মধুমিতা সরকারের প্রেমিকের নাম দেবমাল্য চক্রবর্তী। কাজ করেন আইটি সেক্টরে। দুজনকে শেষ দেখা গিয়েছে সিকিমের নিরিবিলি ইয়ামথাং ভ্যালিতে। প্রকৃতির কোলে কুয়াশা আবৃত আবহে মধুমিতা জানিয়েছেন দেবমাল্যর সাথে চলতি বছরেই গলায় মালা দিতে চলেছেন তিনি।  

মধুমিতা জানিয়েছেন, “এই বছর ডিসেম্বর মাসে কিংবা আগামী বছরের শুরুর দিকে বিয়ে করার পরিকল্পনা রয়েছে আমাদের। কারণ শীতকাল আমাদের দুজনেরই বেশ পছন্দ।”  

পাহাড় তাদের এতটাই প্রিয় যে মধুমিতা জানিয়েছেন, “বিয়ে না হওয়া পর্যন্ত পাহাড়ে স্মৃতি তৈরি করে যাব।” মধুমিতা আরও জানিয়েছেন, “২০১৯ সালে আমাদের প্রথম দেখা, তবে কোনোভাবে সংস্পর্শে আসেনি। কিন্তু মাসখানেক আগে আবার আমাদের দেখা হয় এবং তারপর থেকেই আমরা টেক্সট চালাচালি শুরু করি। প্রথমে শুধু বন্ধু হিসেবে কথা বলেছিলাম, এবং তারপর বাকিটা ইতিহাস।”

তবে মধুমিতার জীবনে এর আগেও নানা ওঠাপড়ার গল্প ছিল। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে পাখি চরিত্রে তুমুল জনপ্রিয়তা পাওয়ার পর তিনি সিনেমায় আত্মপ্রকাশ করেন। ‘পরিবর্তন’, ‘লাভ আজ কাল পরশু’, ‘চিনি’, ‘দিলখুশ’, ‘সূর্য’, ‘কুলের আচার’-এর মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন মধুমিতা।

অল্প বয়সেই মধুমিতা বিয়ে করেছিলেন অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে, তবে সে সম্পর্ক টেকেনি এবং ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়। সেই বছরই দেবমাল্যর সঙ্গে তার পরিচয় হয়, এবং বিচ্ছেদের পর তিনি ক্যারিয়ারে মন দেন। এরপর গত বছর পূজায় মধুমিতা তার নতুন প্রেমের কথা নিজেই প্রকাশ করেছিলেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র, কে জিতবে অস্কার?

৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ১৫ মার্চ সোমবার বসছে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কারের আসর।…
বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন
0
Share