Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ১৬, ২০২৬

ট্রেইলারে চমকে দিলেন ‘ক্যাপ্টেন আমেরিকা’

ক্যাপ্টেন আমেরিকা চরিত্রে অ্যান্থনি ম্যাকি | ছবি: ভ্যারাইটি

১০ নভেম্বর প্রকাশ্যে এসেছে ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ সিনেমার ট্রেইলার। আর মুল চরিত্রে চমকে দিয়েছে ছবির নির্মাতা জুলিয়াস ওনাহ।

এর আগে ক্যাপ্টেন আমেরিকা চরিত্রে দেখা গিয়েছিল হলিউড অভিনেতা ক্রিস ইভানসকে তবে এবার নির্মাতা বেছে নিয়েছেন অ্যান্থনি ম্যাকিকে। ব্রাজিলের ডি২৩ ফ্যান ইভেন্টে উন্মোচন করা ২ মিনিট ৩৮ সেকেন্ডের ট্রেইলারে ম্যাকিকে দেখা যায় রেড হাল্কের বিরুদ্ধে লড়াই করতে, যেখানে রেড হাল্ক হিসেবে অভিনয় করেছেন হ্যারিসন ফোর্ড।

এবারের গল্পে দেখা যাবে, ইউএস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ক্যাপ্টেন আমেরিকাকে সরকারি সামরিক পদে নিয়োগ দিতে চাইলেও স্যাম উইলসন ‘অ্যান্থনি ম্যাকি’ দায়িত্ব নেওয়ার আগে একটি বিশাল আন্তর্জাতিক ষড়যন্ত্রের তদন্ত শুরু করেন রেড হাল্ক। এবং এখান থেকেই মোড় নেবে ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ সিনেমার গল্প!  

উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ক্যাপ্টেন আমেরিকা : ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ সিনেমাটি। এতে আরো অভিনয় করছেন, ড্যানি রামিরেজ নতুন ‘ফ্যালকন’, কার্ল লাম্বলি ‘আইজায়াহ ব্র্যাডলি’, শিরা হ্যাস ইসরায়েলি ‘সাবরা’, জিয়ানকাতলো এসপোসিতো ‘সাইডওয়াইন্ডার’, লিভ টাইলার ‘বেটি রস’, টিম ব্লেক নেলসন স্যামুয়েল ‘স্টার্নস দ্য লিডার’ হিসেবে পর্দায় উপস্থিত হবেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে কক্সবাজারে এই প্রথমবারের…
‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী

স্থপতি রফিক আজম আগামী ২৬ মার্চ স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর…
স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম
0
Share