Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

টেলিভিশনের পর্দায় আসছে ‘৮৪০’

‘৮৪০’ সিনেমার পোস্টার | ছবি: ফেসবুক

সিনেমা হলের পর ৩ জানুয়ারি টেলিভিশনের পর্দায় প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত রাজনৈতিক স্যাটায়ারধর্মী সিনেমা ‘৮৪০’।

নতুন বছরের প্রথম শুক্রবার, একযোগে দেশের তিনটি বেসরকারি টেলিভিশন চ্যানেল — চ্যানেল আই, দীপ্ত টিভি এবং আরটিভিতে প্রদর্শিত হবে ‘৮৪০’ সিনেমাটি।

১ জানুয়ারি আয়োজিত এক সম্মেলনে ইমপ্রেস টেলিফিল্ম এর পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন বলেন, ‘৪২০ এর পূর্ণাঙ্গ উপস্থাপনা ৮৪০। সমাজ রাজনীতির অসংগতি তুলে ধরা হয়েছে। এটা ফারুকীর দুর্ধর্ষ প্রয়াস। আশ্বাস দিচ্ছি এমন কাজ করুন। আপনাদের সাথে থাকবো। ফারুকী অজগরকে কোলবালিশ বানিয়ে আগাচ্ছে। তাকে সাধুবাদ জানাই।’

‘৮৪০’ সিনেমার প্রযোজক নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘এমন সিনেমাটি ৩ চ্যানেলে প্রচার হবে এটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন যারা সত্যি করেছেন তাদের ধন্যবাদ। এভাবে সাহসিকতা দেখিয়ে একযোগে কাজ করলে আমাদের মিডিয়া এগিয়ে যাবে। টিভির পাশাপাশি সিনেমা হলেও ‘৮৪০’ চলবে।’

অভিনেত্রী আরও বলেন, ‘এটা পলিটিকাল স্যাটায়ার। এটা ব্যবসার চেয়েও সামাজিক দায়বদ্ধতার জন্য সবাই একত্রিত হয়েছি। সমাজের যে সিচুয়েশন আমরা পার করেছি সেটা যেন রিপিট না হয় এজন্য আমরা টিভিতে প্রচারের উদ্যোগ নিয়েছি যেন আরও বেশি মানুষ দেখেন।’

বুধবার চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্মের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন, আরটিভির সিইও আশিকুর রহমান, দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ, ‘৮৪০’ এর প্রযোজক নুসরাত ইমরোজ তিশাসহ ছবির অভিনয়শিল্পী নাসির উদ্দিন খান, জাকিয়া বারি মম, আশুতোষ সুজন প্রমুখ।

উল্লেখ্য, ৩ জানুয়ারি রাত ৮টায় ‘৮৪০’ দেখানো হবে আরটিভিতে, রাত ৮টা ২০ মিনিটে দেখানো হবে চ্যানেল আইয়ে এবং রাত সাড়ে ১০টায় দর্শক সিনেমাটি দেখতে পারবেন দীপ্ত টিভিতে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’
0
Share