Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

টাবুর সাথে বাঁধনের বলিউড যাত্রা শুরু

‘খুফিয়া’ সিনেমায় টাবু ও আজমেরি হক বাঁধন | ছবি: ট্রেলার থেকে স্ক্রিন গ্র্যাব নেওয়া

অভিনেত্রী আজমেরি হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‌‘খুফিয়া’-র ট্রেলার প্রকাশ পেয়েছে। ৫ অক্টোবর নেটফ্লিক্সের পর্দায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এই ছবির মাধ্যমে অভিনেত্রী টাবুর সঙ্গে বলিউডে পদার্পণ করতে যাচ্ছেন তিনি।

ট্রেলার প্রকাশের পর থেকে ভক্ত ও কলাকুশলীদের বেশ প্রশংসা কুড়াচ্ছেন বাঁধন। দর্শকরা ট্রেলারে এই অভিনেত্রীর কয়েক ঝলকের দেখা পায়। আর কয়েক ঝলকেই তিনি নজর কেড়েছেন সবার। স্পাই থ্রিলার ঘরানার সিনেমা ‘খুফিয়া’। ২০২১ সালে শুরু হয়েছিল এই সিনেমার শুটিং। এখানে তিনি টাবু ছাড়াও পর্দা ভাগাভাগি করেছেন আশীষ বিদ্যার্থী ও আলি ফজলের মতো অভিনয়শিল্পীদের সঙ্গে।

বলিউডের সিনেমায় অভিনয় করা প্রসঙ্গে বাঁধন জানান, “এটি অবশ্যই আমার জন্য বড় প্রাপ্তি। বিশাল ভরদ্বাজের পরিচালনায় কাজ ও টাবুর সঙ্গে পর্দা ভাগাভাগি পুরোটাই আমার ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ ছিল। বাকিটা দর্শক পর্দায় আমাকে দেখার পর বলতে পারবেন।“

৫ অক্টোবর ছবিটি মুক্তি পেলে দর্শকরা তা দেখে কি প্রতিক্রিয়া দেখাবে সেই অপেক্ষাই করছেন অভিনেত্রী। আর দর্শকরা অপেক্ষা করছেন তাদের প্রিয় অভিনয়শিল্পীর নতুন যাত্রার প্রত্যক্ষদর্শী হওয়ার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা

ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ

ইরান-ইসরাইল সংঘাতভিত্তিক ১০টি স্পাই থ্রিলার মধ্যপ্রাচ্যের রাজনীতি, গুপ্তচরবৃত্তি এবং দীর্ঘদিনের দ্বন্দ্ব…
ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ
0
Share