Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

‘টাইগার থ্রি’তে হৃতিকের ২ মিনিট ২২ সেকেন্ড!

হৃতিক রোশন, সালমান খান ও শাহরুখ খান (বাম থেকে) । ছবি: সংগৃহীত

‘টাইগার থ্রি’ সিনেমায় হৃতিকের উপস্থিতির গুঞ্জন চলছিল শুরু থেকেই। এবার সেই খবর নিশ্চিত করলো যশরাজ ফিল্মস। সিনেমায় ২ মিনিট ২২ সেকেন্ডের স্ক্রিন টাইম পাচ্ছেন হৃতিক রোশন।

নভেম্বর মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে শুট করা হয়েছে হৃতিকের ক্যামিও সিন। ‘টাইগার থ্রি’র একদম শেষাংশে তাকে দেখা যাবে ‘ওয়ার’ সিনেমার ‘কবির’ চরিত্রে। এতদিন পর আবার ‘কবির’ চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে দারুণ খুশি বলে জানান হৃতিক রোশন।

সূত্রের খবরে, ছবির সেন্সর প্রক্রিয়া ২৭ অক্টোবর সম্পন্ন হয়েছে। বাড়তি এই দৃশ্যের জন্য আবার ৬ নভেম্বর সেন্সরের ছাড়পত্র পেয়েছে ছবিটি। ছবির রান টাইম এখন ২ ঘণ্টা ৩৩ মিনিট থেকে বেড়ে ২ ঘণ্টা ৩৬ মিনিট করা হয়েছে।

এদিকে, ‘টাইগার থ্রি’ তে সালমানের সঙ্গে শাহরুখের একটি অ্যাকশন দৃশ্যের জন্য প্রযোজক আদিত্য চোপড়া ব্যয় করেছেন ৩৫ কোটি রুপি।

উল্লেখ্য, ১২ নভেম্বর মুক্তির আশায় থাকা ‘টাইগার থ্রি’ তে সালমান খান, ক্যাটরিনা কাইফ, ইমরান হাশমি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন ঋধি ডোগরা, রেবতী, কুমুদ মিশ্র, রণবীর শোরেসহ আরও অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইতিহাসের সাতটি শ্রেষ্ঠ চিত্রশিল্পী যুগলের প্রতিদ্বন্দ্বিতার গল্প

সাতটি শ্রেষ্ঠ চিত্রশিল্পী যুগল প্রতিদ্বন্দ্বিতারও এক ধরনের শিল্প আছে। সেই প্রতিদ্বন্দ্বিতা শিল্পের নিয়ম ও…
ইতিহাসের সাতটি শ্রেষ্ঠ চিত্রশিল্পী

উপন্যাস থেকে চলচ্চিত্র – কতটা সফল রূপান্তর?

উপন্যাস থেকে চলচ্চিত্র – কতটা সফল রূপান্তর? একটা উপন্যাস পড়তে পড়তে আমরা যে সিনেমাটা মাথার ভেতরে বানিয়ে…
উপন্যাস থেকে চলচ্চিত্র - কতটা সফল রূপান্তর

নুসরাত ফারিয়া শাকিবের সাথে প্রেম ও জেল জীবনের উপলব্ধি জানালেন  

নুসরাত ফারিয়া ঢালীউড স্টার শাকিব খানের সঙ্গে  অভিনেত্রী নুসরাত ফারিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক আছে কিনা তা নিয়ে শোবিজ…
নুসরাত ফারিয়া শাকিবের সাথে প্রেম

গ্র্যামিতে বিলি আইলিশ-চুরি করা জমিতে কেউই অবৈধ নয়

৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডস বাংলাদেশ সময় সোমবার সকালে অনুষ্ঠিত হয় ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। এবারের…
গ্র্যামিতে বিলি আইলিশ
0
Share