Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

টলিউডের সিনেমায় পরীর সাথে ‘পাখি’

পরীমণি ও মধুমিতা সরকার (বাম থেকে) । ছবি: ফেসবুক

প্রথমবারের মত টলিউডের সিনেমায় অভিনয় করতে কলকাতায় পৌঁছেছেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। যেখানে ওপার বাংলার অভিনেতা সোহম চক্রবর্তীর সাথে কাজ করতে যাচ্ছেন তিনি। টলিউডের সিনেমায় অভিনয় কিংবা সোহমের সাথে পরীর জুটি বাঁধার খবর তো পুরোনো। নতুন খবর হলো একই সিনেমায় থাকছেন পশ্চিমবঙ্গের আরও এক দর্শকপ্রিয় অভিনয়শিল্পী।

জানা গেছে, পরীমণি ও সোহমের ‘ফেলুবকশি’ শীর্ষক ছবিতে অভিনয় করছেন অভিনেত্রী মধুমিতা সরকারও। দেবরাজ সিনহা পরিচালিত সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে ২৬ মার্চ থেকে। এর আগে চলবে পাঁচ দিনের অনুশীলন।

স্টার জলসার ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিক নাটকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে কেবল ওপার বাংলায়ই না, এপার বাংলায়ও মধুমিতার বিশেষ একটি ফ্যানবেজ তৈরি হয়েছে। এই ধারাবাহিক ছাড়াও তাকে দেখা গেছে বিভিন্ন সিনেমা ও ওয়েব কনটেন্টে। সেগুলোর মাঝে উল্লেখযোগ্য হলো- ‘লাভ আজকাল পরশু’, ‘চিনি’, ‘চিনি ২’, ‘কুলের আচার’ ইত্যাদি।

এদিকে দর্শকদের মাঝে পরীর জনপ্রিয়তার কথা তো অজানা কিছু নয়। এবার দুই বাংলার দুই দর্শকপ্রিয় অভিনেত্রীর একই সিনেমার সংযুক্ত হওয়ার খবরে দুই নায়িকার ভক্তরাই বেশ উচ্ছ্বসিত।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র, কে জিতবে অস্কার?

৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ১৫ মার্চ সোমবার বসছে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কারের আসর।…
বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন
0
Share