Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

ছোট পর্দায় আসছে জেনারেশন-জি

৫ আগস্ট নতুন বাংলাদেশের জন্ম ও দেশের এই রাজনৈতিক পটপরিবর্তনে বিপ্লবী ভূমিকা রেখেছে জেনারেশন জি। ছাত্র আন্দোলনের নায়ক সেই জেনারেশন জি’র ভাবনার কথা মাথায় রেখে একটি ধারাবাহিক নাটক নির্মাণের পরিকল্পনা করেছেন নির্মাতা আবু হায়াত মাহমুদ। নাম দিয়েছেন ‘জেন জেড: আমি কে? তুমি কে?’।

৩০ আগস্ট, শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নাটকটির একটি প্রোমো পোস্টার শেয়ার করেছেন নির্মাতা। ‘জেন জেড: আমি কে? তুমি কে? নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। প্রযোজনায় রয়েছে ক্রিয়েটিভ ল্যান্ড প্রোডাকশন।

নির্মাতা জানালেন, নাটকটি নির্মিত হবে রাজনৈতিক প্রহসনধর্মী ঘরানায়। যেখানে বিদ্রুপের মাধ্যমে আবর্তিত হবে কাহিনি।

নাটকটির নির্মাণ-ভাবনা সম্পর্কে আবু হায়াত মাহমুদ গণমাধ্যমকে জানিয়েছেন, ‘মজার মজার স্যাটায়ারের মাধ্যমে আমাদের রাজনৈতিক অবস্থার চিত্র দেখানো হবে এ নাটকটিতে। উঠে আসবে জেনারেশনের সঙ্গে জেনারেশনের ভাবনা ও মতের পার্থক্য। পরিবারে বাবার স্বৈরাচারী মনোভাবের দেয়াল ভাঙবে তারই সন্তানরা জেন জেড প্রজন্ম। এটি ভিন্নধর্মী একটি ধারাবাহিক হবে, আশা করাই যায়।’

যোগ করে তিনি আরও বলেন, ‘মূলত দুটি পরিবারের দ্বন্দ্ব এবং তা স্যাটায়ার করে পুরো বিষয়টি উপস্থাপন করব আমরা। পাশাপাশি জেন-জির সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনকেও দেখাব। সরাসরি আমরা এই আন্দোলনে যাব, তবে একটু ভিন্নভাবে। গল্পে একসময় দুটি বিষয়ই একীভূত হয়ে যাবে।’

অভিনয়শিল্পী হিসেবে কারা থাকবে তা এখনও চূড়ান্ত করা হয়নি। তবে সব সামলে আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুটিং শুরু করবেন বলে নিশ্চিত করেছেন নির্মাতা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share