Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ছোট পরিসরে ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’ অনুষ্ঠিত

‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’-এ সংগীতশিল্পীরা । ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে এবারের ‘ব্যান্ড মিউজিক ডে’ উদযাপন স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েও বেশ ছোট পরিসরে ২ ডিসেম্বর চ্যানেল আইয়ের চেতনা চত্বরে অনুষ্ঠিত হয় ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০২৩’।

এবারের আসরে পারফর্ম করেছে অবসকিওর, আর্ক, ভাইকিংস, চাইম, ব্ল্যাক, মেকানিক্স, মেহরীন, স্টোন, এফ মাইনর, নাটাই, ব্রহ্মপুত্র ও তরুণ ব্যান্ড সহ চ্যানেল আই সেরাকণ্ঠ ৭ম সিজনের শিল্পীরা।

আয়োজনে পরিচালকের দায়িত্বরত ইজাজ খান বলেন, “আইয়ুব বাচ্চুর দেখা সেই স্বপ্ন আরও বিস্তৃত পরিসর পায় ২০২২ সালে। অনেক বড় পরিসরে আর্মি স্টেডিয়ামে উৎসবটি আয়োজন করা হয়েছিল। আমাদের উদ্যোগের সাথে যুক্ত হয় বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। আমরা এবারও জমকালো আয়োজনে কনসার্ট আয়োজন করার পরিকল্পনা করেছিলাম। তবে এ বছর নির্বাচনী কার্যকলাপের কারণে সেটি বিস্তৃত পরিসরে না হলেও ছোট পরিসরে করতে পেরেছি, এটাই বড় বিষয়।”

উল্লেখ্য, প্রায় এক দশক আগে কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে বাংলাদেশে শুরু হয়েছিল ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাহে রমজান- আত্মশুদ্ধি, সংযম ও মানবতার মাস

রমজান মাস বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান মাস (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। রমজানের…
মাহে রমজান

সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত হয়েছেন

সিদ্ধার্থ মালহোত্রার বাবা বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গত ১৩ ফেব্রুয়ারি…
সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত

তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে আত্মহারা নেটিজেনরা

তটিনী ও সাদিয়ার স্থিরচিত্র সম্প্রতি তানজিম সাইয়ারা তটিনী ও সাদিয়া আয়মান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশকিছু…
তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে

ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি দিলো ৮১ তারকা

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গাজা সংঘাত নিয়ে “নীরবতা” এবং প্রতিবাদী শিল্পীদের “সেন্সর” করার অভিযোগ তুলে…
ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি
0
Share