Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

চলে গেলেন ‘সিআইডি’র ইন্সপেক্টর ফ্রেডি

দীনেশ ফাদনিস | ছবি: সংগৃহীত

মৃত্যুর কাছে শেষ পর্যন্ত হার মানতে হলো ভারতের ‘সিআইডি’ খ্যাত অভিনেতা দীনেশ ফাদনিসকে। হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন তিনি। ভেন্টিলেশন থেকে আর ফেরা হল না তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, ৪ ডিসেম্বর দিবাগত রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীনেশ। ৫ ডিসেম্বর তার শেষকৃত্য সম্পন্ন করার কথা রয়েছে।

এর আগে খবর রটে, ম্যাসিভ হার্ট অ্যাটাক করায় হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। পরবর্তীতে ‘সিআইডি’ টিম থেকে জানা যায়, হার্ট অ্যাটাক নয়, দীনেশের লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘদিন থেকেই লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। ১ ডিসেম্বর রাতে তার শারীরিক অবস্থা ছিল গুরুতর। মৃত্যুর সাথে রীতিমত পাঞ্জা লড়ছিলেন তিনি। শেষমেশ পৃথিবীকে বিদায় জানাতে হলো দীনেশকে।

অভিনেতার ‘সিআইডি’র সহশিল্পী দয়ানন্দ শেঠি জানান, “তিনি (দীনেশ) আর নেই। রাত ১২.০৮ নাগাদ মৃত্যু হয়েছে তার। আমি তার বাড়িতে আছি। আজ তার শেষকৃত্য হবে দৌলত নগর শ্মশানে। ‘সিআইডি’র প্রায় সবাই উপস্থিত আছেন।”

ভারতের পাশাপাশি বাংলাদেশেও ‘সিআইডি’ সিরিয়ালের জনপ্রিয়তা অত্যধিক। এদেশে এই সিরিয়াল দেখেননি এমন মানুষ খুব কম পাওয়া যাবে। সিরিয়ালটির অন্যতম জনপ্রিয় চরিত্র হলো- ইন্সপেক্টর ফ্রেডরিক্স বা ফ্রেডি, যে চরিত্রটি ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত অভিনয় করেছেন দীনেশ ফাদনিস। সিরিয়ালে তদন্তের মাঝে ফ্রেডির অনবদ্য কমেডি ভক্তদের হাসির খোরাক জুগিয়েছে সব সময়। তার আচমকা এভাবে চলে যাওয়াটা তাই মেনে নেওয়া কঠিন হবে ভক্ত ও অনুরাগীদের জন্য।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাহে রমজান- আত্মশুদ্ধি, সংযম ও মানবতার মাস

রমজান মাস বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান মাস (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। রমজানের…
মাহে রমজান

সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত হয়েছেন

সিদ্ধার্থ মালহোত্রার বাবা বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গত ১৩ ফেব্রুয়ারি…
সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত

তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে আত্মহারা নেটিজেনরা

তটিনী ও সাদিয়ার স্থিরচিত্র সম্প্রতি তানজিম সাইয়ারা তটিনী ও সাদিয়া আয়মান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশকিছু…
তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে

ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি দিলো ৮১ তারকা

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গাজা সংঘাত নিয়ে “নীরবতা” এবং প্রতিবাদী শিল্পীদের “সেন্সর” করার অভিযোগ তুলে…
ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি
0
Share