Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

চলে গেলেন রবীন্দ্রসংগীত শিল্পী রুনু দত্ত

রুনু দত্ত | ছবি: গুগল

মারা গেছেন ভারতের জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী রুনু দত্ত। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী দেবজ্যোতি মিশ্র।

দেবজ্যোতি তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে রুনু দত্তের চলে যাওয়ার খবরটি জানিয়ে একঝাঁক স্মৃতি তুলে ধরেছেন। তিনি লেখেন, ‘রুনুদি চলে গেলেন, রুনু দত্ত। শ্রাবণী খবরটা জানাল। আমার মনটা সঙ্গে সঙ্গে এক মুহূর্তের জন্য চলে গেল ‘গানের ওপারে’র দিনগুলোয়।‘

তিনি আরও যোগ করেন, ‘রবীন্দ্রনাথের গান নিয়ে করা একটা অসম্ভব ইম্পর্ট্যান্ট কাজ ঋতু, ঋতুপর্ণ আর আমার। যখন করেছিলাম তখন বুঝতে পারিনি কিন্তু পরবর্তী সময়ে বহু মানুষ বলেছেন এর কথা। এবং এটা সম্ভব হয়েছিল যে দুজন মানুষের জন্য তারা শ্রাবণী এবং রুনুদি। রনুদি ছিলেন সুমিত্রা সেনের একেবারে প্রথম তিনজন ছাত্রীর একজন।’

রুনু দত্ত জীবিত থাকা অবস্থায় কতটুকু খোঁজ নিতে পেরেছেন দেবজ্যোতি, সেই কষ্ট চিরকাল রয়ে যাবে বলেও জানান এই শিল্পী। এজন্য নিজেকে ক্ষমা করতে পারবেন না বলেও জানিয়েছেন দেবজ্যোতি।

জানা গেছে, দীর্ঘদিন ধরে লাঙ ক্যানসারে ভুগছিলেন রুনু। এই মরণব্যাধি ক্যানসারেই মৃত্যু হয়েছে তার।

রবীন্দ্রসংগীত শিল্পী রুনু দত্তর মৃত্যুতে ভারতের সংগীত ভুবনে নেমে এসেছে শোকের ছায়া।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাহে রমজান- আত্মশুদ্ধি, সংযম ও মানবতার মাস

রমজান মাস বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান মাস (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। রমজানের…
মাহে রমজান

সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত হয়েছেন

সিদ্ধার্থ মালহোত্রার বাবা বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গত ১৩ ফেব্রুয়ারি…
সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত

তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে আত্মহারা নেটিজেনরা

তটিনী ও সাদিয়ার স্থিরচিত্র সম্প্রতি তানজিম সাইয়ারা তটিনী ও সাদিয়া আয়মান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশকিছু…
তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে

ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি দিলো ৮১ তারকা

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গাজা সংঘাত নিয়ে “নীরবতা” এবং প্রতিবাদী শিল্পীদের “সেন্সর” করার অভিযোগ তুলে…
ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি
0
Share