Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ২৯, ২০২৬

চলে গেলেন চলচ্চিত্র নির্মাতা নূর মোহাম্মদ মনি

নূর মোহাম্মদ মনি | ছবি: সংগৃহীত

৪ ডিসেম্বর দুপুরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মনি।

চলচ্চিত্র নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক তার ফেসবুকে মৃত্যুর খবর নিশ্চিত করে একটি পোস্টে লেখেন, “বীর মুক্তিযোদ্ধা, গুণী পরিচালক, সবার প্রিয় মানুষ, নূর মোহাম্মদ মনি ভাই আর আমাদের মাঝে নেই। আজ দুপুর ২:১০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। মহান মালিক তার আত্মাকে শান্তি প্রদান করুন। আমিন।”

সূত্রের খবরে, ৪ ডিসেম্বর সকাল থেকেই পরিচালক নূর মোহাম্মদ মনির বুকে ব্যথা ছিল। তারপর হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, নূর মোহাম্মদ মনি ১৯৯৮ সালে সুপারহিট ‘ঘাটের মাঝি’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তারপর একে একে দর্শকদের উপহার দিয়েছেন ‘প্রতিশ্রুতি’, ‘রাজা কেন সন্ত্রাসী’, ‘পদ্মা আমার জীবনের মত অসাধারণ সিনেমা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা দেখার সুযোগ

ঈদে টেলিভিশনগুলোর জমজমাট আয়োজন ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা দেখানোর আয়োজন করেছে দেশের বিভিন্ন টেলিভিশন…
ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা

রকস্টার ইস্যু – ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের

কনটেন্ট ফাইল না আসায় রকস্টার  ইস্যুতে জটিলতা রকস্টার ইস্যু এখন সিনেমা অঙ্গনে বড় আলোচনার বিষয়। এই রকস্টার…
রকস্টার ইস্যুতে ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের
0
Share