Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ৩০, ২০২৬

চরিত্রের নীরবতা আমাকে শক্তি দিয়েছিল- ববি দেওল

ছবি: সংগৃহীত

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘অ্যানিমেল’ নিয়ে আলোচনার শেষ নেই। বিশেষভাবে সবার নজর কেড়েছে ববি দেওলের অভিনয়। এবার নিজের চরিত্র নিয়ে সরাসরি কথা বলেছেন অভিনেতা।

সুদীর্ঘ এ সিনেমায় ববি দেওলের স্ক্রিন টাইম যেমন কম ছিল তেমনি তাকে দেয়া হয়নি কোন সংলাপ। নিজের উগ্র চরিত্র কিভাবে ফুটিয়ে তুললেন তা জানতে চাইলে গণমাধ্যমকে ববি বলেন, “আমি যখন শুটিং করেছি, দৃশ্যগুলো ফুটিয়ে তুলতে পরিচালক সন্দীপ রেড্ডি আমাকে খুব সাহায্য করেছেন। এই ছবিতে আমার কোন সংলাপ না থাকায়, চরিত্রটি ফুটিয়ে তোলাটা আমার জন্য বাড়তি চ্যালেঞ্জিং ছিল।”

তিনি আরও বলেন, “আমি এমন একটা চরিত্রে অভিনয় করেছি যে একজন খারাপ মানুষ আর আমি সেটা দেখানোর চেষ্টা করেছি। আসলে চরিত্রটা কিন্তু খুব রোমান্টিক, তিনটা বউ আছে বলে কথা!”

উল্লেখ্য, বক্স অফিসে চলছে ‘অ্যানিমেল’ ঝড়। মুক্তির ১১ দিনে সিনেমার আয় ছাড়িয়েছে ৭০০ কোটির ঘর।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘ভারত পাকিস্তানের সাথে লড়াই করতে পারে না বলেই সিনেমা বানায়’  

পাকিস্তানের রাজনীতিবিদ নাবিল গাবোল উপমহাদেশজুড়ে ব্যাপক আলোচনা চলছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমা নিয়ে। মুক্তির…
ভারত পাকিস্তানের সাথে লড়াই

রাহুল অরুণোদয়ের পানিতে তলিয়ে যাওয়া নিয়ে কী বলছেন সহকর্মীরা?

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তের তালসারি সমুদ্রসৈকতে শুটিং করতে গিয়ে মর্মান্তিকভাবে…
রাহুল অরুণোদয়ের পানিতে তলিয়ে মারা যাওয়া

সিনেমা ‘প্রজেক্ট হেইল মেরি’ ওপেনিংয়ে বিশ্বরেকর্ড গড়েছে

প্রজেক্ট হেইল মেরি ২০২৬ সালের ৯ মার্চ লন্ডনে জাঁকজমক প্রিমিয়ারের মাধ্যমে যাত্রা শুরু করে ‘প্রজেক্ট হেইল মেরি’।…
সিনেমা ‘প্রজেক্ট হেইল মেরি’ ওপেনিংয়ে বিশ্বরেকর্ড গড়েছে

‘বনলতা এক্সপ্রেস’ ২ কোটি আয় করলো আট দিনেই

বনলতা এক্সপ্রেস ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে দারুণ আলোচনায় রয়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’…
'বনলতা এক্সপ্রেস' ২ কোটি
0
Share