Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

চরকিতে দেখা যাবে ‘বরবাদ, দাগি, চক্কর ৩০২ ও জংলি’

গত ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘বরবাদ’, ‘দাগি’, ‘চক্কর ৩০২’ এবং ‘জংলি’ চরকিতে মুক্তি পাচ্ছে এই ঈদে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চরকি। চার সিনেমা নিয়ে চরকির এ আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘বিরাট গুরুর হাট’ পাওয়ার্ড বাই গ্রামীণফোন। কোন ছবি কবে আসবে, তা শিগগিরই জানানো হবে।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘ঈদের সময় দর্শকেরা আনন্দ করতে চায়, ভালো সময় কাটাতে চায়, পরিবার-স্বজনদের নিয়ে ভালো সিনেমা দেখতে চায়। দর্শকদের এই চাওয়াকে গুরুত্ব দিয়েই চরকির এমন পরিকল্পনা’।

রোজার ঈদের সিনেমাগুলো দেশের অনেক জায়গাতেই প্রেক্ষাগৃহ না থাকার কারনে দেখতে পারেনি দর্শক। চরকিতে মুক্তির কারণে তারাও এখন খুব সহজে সিনেমাগুলো দেখতে পারবে বলে জানিয়েছেন রনি।

চরকির সিনিয়র ক্রিয়েটিভ অ্যান্ড স্ট্র্যাটেজি লিড শেখ কোরাশানী জানান, ক্রাফটিংয়ের গুরু, রোমান্সের গুরু, থ্রিলের গুরু, ড্রামার গুরু, অ্যাকশনের গুরু, অ্যাক্টিংয়ের গুরু, অর্থাৎ সব নাটের গুরু একসঙ্গে আছেন। তাই চরকির এই ক্যাম্পেইনের নাম বিরাট গুরুর হাট।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share