Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

চট্টগ্রামের মঞ্চ মাতাবেন হাবিব, ফুয়াদ ও রাফা  

সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, ফুয়াদ আল মুক্তাদির, অ্যাভয়েড রাফা | ছবি: ফেসবুক

ক্রীড়াপ্রেমীদের মাঝে বিপিএল উন্মাদনা বাড়াতে শুরু হওয়া বিপিএল মিউজিক ফেস্টের শেষ দিনে আজ চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের মঞ্চ মাতাবেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, ফুয়াদ আল মুক্তাদির ও তার দল, অ্যাভয়েড রাফা, সঞ্জয় ও মুজা।   

সংগীতশিল্পী রাফা ঢাকার স্টেডিয়ামের পর বিপিএল মিউজিক ফেস্টে দ্বিতীয়বারের মত গাইছেন চট্টগ্রামে। এছাড়া এবারের বিপিএলের থিম সং তৈরি করা সঞ্জয় ও মুজা গেয়েছেন আগের দুটি ভেন্যুতেও। চট্টগ্রাম কনসার্টের টিকিট বিক্রি করা হচ্ছে তিন ক্যাটাগরিতে। গ্যালারিতে বসে কনসার্ট দেখার জন্য টিকিট মুল্য ধরা হয়েছে ৫০০ টাকা। সিলভার ও প্লাটিনাম টিকিটের জন্য খরচ করতে হবে যথাক্রমে ১৫০০ ও ৪০০০ টাকা।

আজ ফুপুর আড়াইটার দিকে দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে। যা খোলা থাকবে বিকাল ৫টা পর্যন্ত।  রাত ১০টা পর্যন্ত চলমান আয়োজনে কনসার্টের পাশাপাশি বিপিএল মিউজিক ফেস্টে আরও থাকবে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ব্যবহৃত গ্রাফিতি শো, বিপিএল চ্যাম্পিয়ন ট্রফি, চোখধাঁধানো লেজার লাইট শো এবং আতশবাজির ঝলক।

উল্লেখ্য, প্রতিবার উদ্বোধনী অনুষ্ঠান কেবল ঢাকা কেন্দ্রিক হলেও চলতি বছরে তিন ভেন্যুতে অর্থাৎ ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম স্টেডিয়ামেও অনুষ্ঠিত হচ্ছে। ২৩ ডিসেম্বর ঢাকা আয়োজনের মূল আকর্ষণ ছিলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। আরও ছিল ব্যান্ড মাইলস, অ্যাভয়েড রাফা, সংগীতশিল্পী জেফার, সঞ্জয়, মুজা ও হান্নান। ২৫ ডিসেম্বর সিলেট মাতান নগর বাউল জেমস, আসিফ আকবর, তোসিবারা। ৩০ ডিসেম্বর শুরু হবে এবারের বিপিএল টি-টোয়েন্টি। সাতটি দল লড়বে চ্যাম্পিয়ন হওয়ার জন্য।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share