Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

চঞ্চলপুত্রের অভিনয়ে অভিষেক

বামে চঞ্চল চৌধুরী । ছবি: ফেসবুক

অভিনয়ে আনুষ্ঠানিকভাবে অভিষেক করতে যাচ্ছে অভিনেতা চঞ্চল চৌধুরীর ছেলে শুদ্ধ। বৃন্দাবন দাসের লেখা ৭ পর্বের ধারাবাহিক নাটকে অভিনয় করছে সে। নাটকের নাম- ‘ইতি তোমার আমি’।

পর্দায় চঞ্চলপুত্রের অনানুষ্ঠানিক অভিষেক হয়েছিল আরও অনেক আগেই। একবার বাবার নাটকের শুটিং দেখতে গিয়ে একটি দৃশ্যে অভিনয় করেছিল শুদ্ধ। ঐদিন অনেকটা অপ্রস্তুত অবস্থায় ক্যামেরার সামনে দাঁড়ালেও এবার একদম আনুষ্ঠানিকভাবে পাক্কা অভিনেতা হয়ে অভিনয় করছে সে।

এজাজ মুন্নার পরিচালনায় ‘ইতি তোমার আমি’ নাটকে শুদ্ধর সহশিল্পী চঞ্চল চৌধুরীর নাট্যগুরু মামুনুর রশীদ। একারণেই চঞ্চল তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ছেলের নাটক নিয়ে প্রথমে পোস্ট করেছেন শুদ্ধ ও মামুনির রশীদের দুইটি ছবি। ক্যাপশনে তিনি লেখেন, ‘দাদা-নাতি দুইজনই নাকি স্কুলে পড়ে! দাদা মামুনুর রশীদ, নাতি শৈশব রোদ্দুর শুদ্ধ, প্রবল বন্ধুত্ব দুইজনের।’

পরবর্তীতে অভিনেতা তার সোশ্যাল হ্যান্ডেল থেকে আরও একটি পোস্টে ছেলের নাটকের সেট থেকে কয়েকটি ছবি শেয়ার করেন। যেখানে মামুনুর রশীদ ও শুদ্ধর পাশাপাশি দেখা গেছে অভিনেতা দিব্যকেও। ক্যাপশনে চঞ্চল লেখেন, ‘দাদা তার আদরের দুই নাতির সাথে। দিব্য-শুদ্ধ-মামুন ভাই’। সাথে তিনি জুড়ে দেন ভালোবাসার ইমোটিকন।

দিব্য, শুদ্ধ ও মামুনুর রশীদ (বাম থেকে) । ছবি: ফেসবুক

এদিকে শুদ্ধর প্রথম অভিনয় করা প্রসঙ্গে চঞ্চল জানান, ‘এর আগে ‘সুশীল ফ্যামিলি’ নাটকে তাকে দেখা গেছে। তবে কোনো আনুষ্ঠানিকতা নয়, সেখানে ও গিয়েছিল শুটিং দেখতে। তখন তাকে একটু টেস্ট করা হয়েছিল। এবারই নাটকের একটি মুখ্য চরিত্রে অভিনয় করছে শুদ্ধ।’

উল্লেখ্য যে, ঈদুল ফিতরে মাছরাঙা টেলিভিশনে দেখা যাবে ‘ইতি তোমার আমি’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share