Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দা হাসপাতালে ভর্তি

বলিউড অভিনেতা গোবিন্দা | ছবি: ইনস্টাগ্রাম

৩০ সেপ্টেম্বর নিজের রিভলভারের গু’লিতে আহত হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দা। পরপরই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে অভিনেতাকে।

ভারতীয় গণমাধ্যম এএনআই-এর খবরে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে শিবসেনা নেতা বাড়ি থেকে শুটিংয়ে বের হওয়ার প্রস্তুতি নেওয়ার সময় নিজের বন্দুক পরিষ্কার করার সময়ে ভুলবশত গুলি বেরিয়ে অভিনেতার হাঁটুতে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন গোবিন্দা। যন্ত্রণায় কাতরাতে থাকেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

মুম্বাইয়ের এক হাসপাতালের ক্রিটিকাল কেয়ার বিভাগে ভর্তি রয়েছেন গোবিন্দা। হাসপাতাল সূত্রের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, অভিনেতার শরীর থেকে অনেকটা রক্তপাত হয়েছে। আপাতত গোবিন্দাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা। ঠিক কীভাবে তার নিজের বন্দুক থেকে ভুল করে গুলি বেরিয়ে পায়ে লাগল, সে বিষয়ে এখনও স্পষ্ট জানা যায়নি। ইতোমধ্যে পুলিশ বন্দুকটি বাজেয়াপ্ত করেছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share