Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রক্রিয়ায় তাসরিফ খান

তাসরিফ খান । ছবি: ফেসবুক

দেশের যেকোনো দুর্যোগে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন সংগীতশিল্পী তাসরিফ খান। সম্প্রতি বন্যার কবলে পড়া ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর এলাকার পানিবন্দী মানুষের পাশেও যথারীতি দাঁড়িয়েছেন তিনি। ভয়াবহ বন্যায় উদ্ধার ও ত্রাণ বিতরণে অংশ নেওয়ার পর এই সংগীতশিল্পী এবার নেমেছেন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজে।

তাসরিফ খান । ছবি: ফেসবুক

১০ সেপ্টেম্বর তাসরিফ তার ভেরিফাইড ফেসবুক হ্যান্ডেল থেকে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, ‘আপনাদের টাকায় আমরা পুনর্বাসনের দ্বিতীয় ঘর তৈরী করেছি আলহামদুলিল্লাহ। এই ঘরটি দিনমজুর বারখু ভাইয়ের, যিনি ফেনীর বন্যায় তার সর্বস্ব হারিয়েছিলেন।’

তাসরিফ খানের পোস্টের স্ক্রিন শট । ছবি: ফেসবুক

এর আগে ফেনীর বন্যায় সব হারানো কৃষক নূর করিমের জন্য একটি ঘর নির্মাণ করেছিলেন তাসরিফ। এই খবরটি নিশ্চিত করেও ফেসবুকে একটি পোস্ট করেছিলেন তিনি। ঘরটি নির্মাণ করতে ব্যয় হয় ১ লাখ ২৫ হাজার ৭৭৫ টাকা। ত্রাণের টাকায় নির্মিত ঘরের ছবি প্রকাশ করে তাসরিফ জানান, এরকম ৫টি ঘরের কাজ চলছে। বর্তমানে তৃতীয় ও চতুর্থ ঘরের কাজও করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০২২ সালে সিলেটের বানভাসি মানুষদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করেছিলেন তাসরিফ। মুহূর্তের মাঝেই ভাইরাল হয়েছিল সেই লাইভ ভিডিওটি। সাধারণ মানুষের সহায়তায় নিয়োজিত থেকে বরাবরই প্রশংসায় ভাসেন এই শিল্পী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share