Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

ক্যানসারমুক্ত নেমেসিস তারকা জোহাদের  স্ত্রী  

ক্যানসারমুক্ত হয়েছেন নেমেসিস ব্যান্ড তারকা জোহাদ রেজা চৌধুরীর স্ত্রী মাহরীন। মঙ্গলবার দুপুরে স্ত্রীকে নিয়ে ফেসবুকে এক আবেগঘন পোস্ট করে জোহাদ রেজা চৌধুরী খবরটি জানিয়েছেন।

ক্যানসার শনাক্ত হওয়ার পর থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন মাহরীন। চিকিৎসকদের বরাতে মাহরীনের ক্যানসার থেকে সেরে ওঠার খবর দেন জোহাদ।

জোহাদের সাথে স্ত্রী মাহরীন | ছবি: ফেসবুক

জোহাদ লিখেছেন, ‘খারাপ খবরটি আমি শেয়ার করতে চাইনি, বরং ভালো খবরটাই সবার সঙ্গে শেয়ার করতে চেয়েছি। মাহরীন এখন ক্যানসারমুক্ত (রিপোর্ট ও চিকিৎসকের তথ্য অনুযায়ী)।  এটি আমার জীবনের সবচেয়ে আনন্দের দিনগুলোর একটি।

জোহাদ আরও লিখেছেন, ‘কঠিন এই সময়ে যারা আমাদের পাশে ছিলেন, তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আপনাদের প্রতি ভালোবাসা এবং চিরকৃতজ্ঞতা। আমাদের জীবনে আপনাদের পাওয়া সত্যিই সৌভাগ্যের’।

 জীবনসঙ্গী মাহরীনের উদ্দেশে জোহাদ লেখেন, ‘এখনো কিছু চিকিৎসা বাকি আছে, তবে আমরা আশাবাদী, কঠিন অধ্যায়টি পার করে এসেছি। মাহু (মাহরীন), তুমি আমাদের অনুপ্রেরণা। তুমি সত্যিকারের বিজয়ী! আমার দেখা সবচেয়ে সাহসী মানুষ তুমি!’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share