Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

কোনও ব্যবসা নেই, ব্যাকআপ নেই: আরিফিন শুভ  

শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ অভিনয় করে ব্যাপক আলোচনায় এসেছিলেন অভিনেতা আরিফিন শুভ। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে পর্দার বাইরে তিনি। একরকম আড়ালেই চলে যান এ নায়ক।

তবে সম্প্রতি আড়াল ভেঙে সামনে এসেছেন শুভ। কোরবানির ঈদে ‘নীলচক্র’ দিয়ে পর্দায় ফিরছেন তিনি।

নিজের প্রথম হিন্দি কাজের জন্য বেশ কয়েকমাস ধরে ভারতে অবস্থান করছেন শুভ। সম্প্রতি এক সিনেমার প্রিমিয়ারের জন্য কলকাতায় হাজির হন নায়ক। সেখানে কথা হয় ওপার বাংলার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের সঙ্গে। ওঠে আসে রাজনৈতিক প্রসঙ্গ। সাক্ষাৎকারে শুভ জানান, তিনি আগাগোড়া অরাজনৈতিক একজন মানুষ।

সাক্ষাৎকারে রাজনৈতিক প্রসঙ্গে উঠতেই শুভ বলেন, ‘পৃথিবীতে যত জায়গায় এ পর্যন্ত কোনও অভ্যুত্থান হয়েছে, তার সঙ্গে কিছু কোল্যাটারাল ড্যামেজ হয়েছে। আপনি পার্কের মধ্য দিয়ে শান্তিতে যাচ্ছিলেন, কিন্তু আচমকা একটা ঘটনার শিকার হয়ে গিয়েছেন। এতে কিছু করার থাকে না। আমি সচেতন ভাবে অরাজনৈতিক মানুষ। অভিনয় ছাড়া কিচ্ছু করি না। কোনও ব্যবসা নেই, ব্যাকআপ নেই। যদি সত্যি সত্যি সমস্যায় পড়তাম, তা হলে কলকাতার এই কাফেতে বসে সাক্ষাৎকার দিতেই পারতাম না’।

আগামীতে নিজের কাজ প্রসঙ্গে শুভ বলেন, “আমার আগামী ছবি ‘নীলচক্র’ রিলিজ করবে সামনে। তার পর ‘নুর’, ‘ঠিকানা বাংলাদেশ’, ‘লহু, রয়েছে। আমি সারা জীবন দুটো জিনিসকে গুরুত্ব দিয়েছি, যে চরিত্রটা আমাকে দেওয়া হয়েছে সেটা হয়ে ওঠা। আর আমার কাজ দেখে দর্শকের প্রতিক্রিয়া। আমাকে পৃথিবীর সবচেয়ে বোকা লোকের চরিত্র দিন, আমি সেখানে নিজেকে উজাড় করে দেব। কিন্তু বাস্তবেও আমি সেই বোকা লোকটা, এমন তো নয়। আশা করি আমি সবটা বোঝাতে পেরেছি’।

আরিফিন শুভ নিজের প্রথম হিন্দি ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’র কাজে বেশ কয়েকমাস ধরে অবস্থান করছেন ভারতে। সানি লিভের এই সিরিজ পরিচালনা করছেন সৌমিক সেন। এছাড়া, কলকাতার পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের রোম্যান্টিক সিনেমা ‘মন মানে না’তে আরিফিন শুভর কাজের কথা থাকলেও সেটা বাংলাদেশে ‘নীলচক্র’ সিনেমার মুক্তির শিডিউল জটিলতা থাকায় করা হচ্ছে না বলে জানিয়েছেন আরিফিন শুভ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাহে রমজান- আত্মশুদ্ধি, সংযম ও মানবতার মাস

রমজান মাস বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান মাস (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। রমজানের…
মাহে রমজান

সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত হয়েছেন

সিদ্ধার্থ মালহোত্রার বাবা বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গত ১৩ ফেব্রুয়ারি…
সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত

তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে আত্মহারা নেটিজেনরা

তটিনী ও সাদিয়ার স্থিরচিত্র সম্প্রতি তানজিম সাইয়ারা তটিনী ও সাদিয়া আয়মান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশকিছু…
তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে

ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি দিলো ৮১ তারকা

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গাজা সংঘাত নিয়ে “নীরবতা” এবং প্রতিবাদী শিল্পীদের “সেন্সর” করার অভিযোগ তুলে…
ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি
0
Share