Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

কুরআনে মুগ্ধ উইল স্মিথ

উইল স্মিথ | ছবি: আইএমডিবি

হলিউডের অভিনেতা উইল স্মিথ খ্রিষ্টান ধর্মের অধিকারী হলেও মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরিফ পড়ে মুগ্ধতা প্রকাশ করেছেন তিনি। স্মিথ কুরআনকে খুবই স্পষ্ট হিসেবে আখ্যায়িত করে নিজের মতামত দিয়েছেন।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল আরাবিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, গেলো বছর রমজানে কুরআন পড়েছিলেন স্মিথ। সম্প্রতি সেই অভিজ্ঞতা জানিয়েই অভিনেতা বলেন, ‘আমি সরলতাকে পছন্দ করি, কুরআন স্পষ্ট, খুবই স্পষ্ট। কুরআন নিয়ে ভুল বোঝাবুঝির কোনো উপায় নেই। কুরআনের সারমর্ম ছিল খুবই সুন্দর ও পরিষ্কার।’

স্মিথ আরও জানান, তিনি ইহুদি ও খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থও পড়েছেন। এরপর যখন কুরআন পড়েছেন, তখন অবাক হয়েছেন তিনি। অভিনেতা কুরআন, তোরাহ ও বাইবেলের মধ্যে অনেক মিল খুঁজে পেয়েছেন।

স্মিথের ভাষ্যমতে, ‘আমি অবাক হয়েছিলাম, যখন দেখেছিলাম এগুলোর মধ্যে কত মিল। আমি কখনও ইব্রাহিমকে পিতা হিসেবে বুঝতে পারিনি এবং এরপর ঈসা ও ঈসমাইলের সঙ্গে তার বিভক্তি, এই অনুধাবনের সমাপ্তিটা খুব সুন্দর ছিল।’

প্রসঙ্গত, সৌদি আরব সফরের সময় উইল স্মিথ মধ্যপ্রাচ্যের দেশগুলওর প্রতি নিজের ভালোবাসার কথাও জানান। মজার ছলে অভিনেতা বলেন, ‘আমার মনে হয় পূর্বের জীবনে আমি দৈত্য ছিলাম। মনে হচ্ছে আমি আমার বাড়িতেই রয়েছি। আমি বিষয়টি পছন্দ করছি।’

উল্লেখ্য যে, দৈত্য ও স্মিথের যোগসূত্র ‘আলাদিন’ সিনেমা থেকে। কেননা এই ছবিতে দৈত্যের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেন ভোট দিতে পারছেন না শাকিব-জয়া-মেহজাবীন?

ভোটের আগে শোবিজ অঙ্গনে আলোচনা তুঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বৃহস্পতিবার। ভোটের আগে দেশের শোবিজ…
কেন ভোট দিতে পারছেন না শাকিব-জয়া-মেহজাবীন?

জামায়াতের প্রচারণায় শাকিব খান, নেপথ্যে কী

সোশ্যাল মিডিয়ায় শাকিবকে নিয়ে ভুয়া কার্ড ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে ঘিরে আবারও ভুয়া তথ্য ছড়ানো…
জামায়াতের প্রচারণায় শাকিব খান, নেপথ্যে কী

তানজিন তিশা শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ

তানজিন তিশা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বড় পর্দায় অভিষেক নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে…
তানজিন তিশা শাকিব খানের
0
Share