Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

কাদের ইঙ্গিত মূলত জবাব দিলেন তিশা?

তানজিন তিশা | ছবি: ফেসবুক

কিছুদিন আগে মাদক সম্পৃক্ততার খবরে আলোচনায় এসেছিলেন অভিনেত্রী তানজিন তিশা। তবে এই প্রসঙ্গে এতদিন নীরব থাকলেও সম্প্রতি কিছুটা ইঙ্গিতমূলতভাবে গণমাধ্যমকে জবাব দিয়েছেন তিনি।

সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া ২৩তম সিজেএফবি অ্যাওয়ার্ড আয়োজনে মাদক সম্পৃক্ততায় যুক্ত থাকার বিষয়ে নিউজ করায় কিছু সাংবাদিকদের উদ্দেশ্য তানজিন তিশা বলেন, ‘কিছু সাংবাদিক ভাইদের বলতে চাই যে যাচাই-বাছাই না করে সত্য মিথ্যা না জেনে নিউজ করবেন না। মাঝেমধ্যেই যখন একজন আর্টিস্টকে নিয়ে একটা লিখেন তখন আপনাদের একটা বার মাথায় আসে যে, একজন শিল্পীর এটা পেশা কিন্তু তার পেছনে তার একটা ব্যক্তিগত জীবন আছে। যে ব্যক্তিগত জীবনে তার পরিবার আছে তার সমাজ আছে বাবা-মা আছে ভাইবোন আছে।’

এরপর অভিনেত্রী বলেন, ‘আসলে তাদের উপরে কী যায় সেই ব্যাপারটা যদি আমরা একটা বার চিন্তা করি তাহলে আসলে অনেক নেগেটিভ হেডলাইন অনেক নেগেটিভ নিউজ অনেক কিছু না আমরা আসলে আটকাতে পারবো।’

সবশেষে নিজের বাবাকে উৎসর্গ করে তিশা বলেন, ‘তিন বছর আগে আমি বাবাকে হারিয়েছি, এটা এখনো বিশ্বাস করতে খুব কষ্ট হয় তবে এখন এটা শুনে স্বাতি অনুভব করি এটা চিন্তা করে যে বাবা হয়ত এখন বেঁচে থাকলে এ সামাজিক যোগাযোগ মাধ্যমের টক্সিক ব্যাপারগুলো দেখতে হতো। আমি আমার বাবাকে কখনো অ্যাওয়ার্ড উৎসর্গ করিনি। এই অ্যাওয়ার্ড বাবা তোমার জন্য।‘

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা

আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন  

আসিফ আকবর দেশের একসময়ের তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন। তাঁর বিরুদ্ধে…
আসিফ আকবর বিদেশি মদ
0
Share