Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ২০, ২০২৬

কাগজে-কলমে মাহির বিচ্ছেদ সম্পন্ন

চিত্রানায়িকা মাহিয়া মাহি ও স্বামী রকিব সরকার | ছবি: ফেসবুক

বিচ্ছেদের ঘোষণার ১ মাসেই কাগজে কলমে আনুষ্ঠানিক বিচ্ছেদের কাজ সম্পন্ন করলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে মাহি জানিয়েছেন, ‘আমাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে। আমার ও রকিবের সম্পর্ক অনেক আগেই শেষ এবার কাগজে- কলমে আলাদা হলাম আমরা। একসাথে থেকে তিক্ত হওয়ার চেয়ে বন্ধুত্বটা থাকা ভালো। যেহেতু ও ফারিশের বাবা এবং এখনো ওর সাথে আমার কথা হয় নিয়মিত, যোগাযোগ আছে। ফারিশকে নিয়ে কথা হয়, ফারিশের কী প্রয়োজন এবং ও খুব যত্নবান একজন মানুষ। ওর সঙ্গে আমার সম্পর্ক নেই, কিন্তু ও ফারিশের ব্যাপারে এতটা কেয়ারিং, আমার মনে হয় পৃথিবীতে এমন বাবা পাওয়াটা খুব টাফ। ‘

স্বামীর প্রশংসায় অভিনেত্রী আরও বলেন, ‘আমার জীবনে রাজনীতির যতটা অর্জন করেছি, সবটাই ওর জন্য। একটা পোস্টার থেকে শুরু করে রাজনৈতিক যেকোনো কিছু, ও এত সুন্দর করে সব গুছিয়ে দিয়েছে আমাকে, একা হলে কখনোই পারতাম না। এর পেছনে সব কৃতিত্বই রাকিবের। ও মানুষটা অনেক ভালো, এই তিনটা বছর আমি তাকে কাছ থেকে দেখেছি। সে ভীষণ ভালো একজন মানুষ, পরোপকারী। কিন্তু আমার প্যাটার্ন এবং ওর প্যাটার্ন আলাদা, দ্যাটস ইট।‘

প্রসঙ্গত, ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি। তাদের একটি ছেলেও রয়েছে। কিন্তু চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি ফেসবুক লাইভে বিচ্ছেদের ঘোষণা দেন অভিনেত্রী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাকিব খানের ‘প্রিন্স’- বদলে যাওয়া এক তারকার নতুন অধ্যায়

‘প্রিন্স’ শুধু আরেকটি নতুন সিনেমা নয় ঢাকাই সিনেমায় শাকিব খানকে ঘিরে নতুন ছবি নিয়ে আগ্রহ থাকেই। কিন্তু শাকিব…
শাকিব খানের ‘প্রিন্স’

কাঙালিনী সুফিয়া প্রচণ্ড অভাব ও কষ্টে আছেন

কাঙালিনী সুফিয়া দেশের লোকগানের অন্যতম কিংবদন্তী শিল্পী কাঙালিনী সুফিয়া। কাঙালিনী সুফিয়া প্রচণ্ড অভাব ও কষ্টে…
কাঙালিনী সুফিয়া

বলিউডে আরিফিন শুভর নতুন যাত্রা শুরু হল আজ

বলিউডে আরিফিন শুভ বলিউডে এতোদিন বাংলাদেশের কোনো অভিনয়শিল্পীর কেন্দ্রীয় চরিত্রের অভিনয়ে দেখা যায়নি। তবে সময়…
বলিউডে আরিফিন শুভর নতুন
0
Share