Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

কাকে মানসিক বিকারগ্রস্ত বললেন বিজরী বরকতুল্লাহ?

বিজরী বরকতুল্লাহ | ছবি: ফেসবুক

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ভূমিকায় দেখা যায় অভিনেত্রী বিজরী বরকতুল্লাহকে। প্রায় সময়ই সেখানে বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করে থাকেন তিনি। এবার অভিনেত্রী নাম উল্লেখ না করে কোনো একজনকে ‘মানসিক বিকারগ্রস্ত, অপ্রকৃতস্থ’ একটি স্ট্যাটাস পোস্ট করলেন।

নিজের ভেরিফাইড ফেসবুক হ্যান্ডেল থেকে বিজরী লিখেছেন, ‘যিনি নিজ প্রচারের ক্ষেত্রে অযথাই অত্যাধিক প্রাধান্য পেতে চান, তিনি ক্যামেরা দেখলেই যেচে অবলিলায় অনেক কথাই বলেন সত্য-মিথ্যা মিলিয়ে।’ এরপরই অভিনেত্রী লিখেছেন, ‘তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত, অপ্রকৃতস্থ ও স্থিতিশীল নন। কিন্ত কিছু ভিউ বাণিজ্যের আশায় যিনি তার কথা যাচাই-বাছাই ছাড়াই তা গণমাধ্যমে প্রচার করেন, তিনি সম্মান হরণকারী, তথাকথিত প্রগতিশীল ও অপপ্রচারকারী।’

বিজরী বরকতুল্লাহর স্ট্যাটাসের স্ক্রিন শট । ছবি: ফেসবুক

ঠিক কাকে উদ্দেশ্য করে বিজরী এই স্ট্যাটাস পোস্ট করেছেন তা উল্লেখ করেননি অভিনেত্রী। এতে নেটিজেনদের মনে আরও বেশি আগ্রহের সৃষ্টি হয়েছে। অনেকেই মন্তব্যের ঘরে স্ট্যাটাসটির মূল বিষয়বস্তু জানতে চেয়েছেন। তবে এই ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। এই স্ট্যাটাসটি পোস্টের পর মায়ের সাথে আরও একটি স্মৃতি পোস্ট করেছেন অভিনেত্রী। তাছাড়া নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েও পোস্ট করেছেন বিজরী।

প্রসঙ্গত, টেলিভিশন নাটকের নন্দিত অভিনেত্রীদের মধ্যে বিজরী অন্যতম। অনবদ্য অভিনয় গুণে দীর্ঘদিন থেকেই কাজ করে যাচ্ছেন এ অভিনেত্রী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপ ট্রাম্পকে কড়া সমালোচনা করলেন  

ট্রাম্পের সমালোচনায় মেরিল স্ট্রিপ ডোনাল্ড ট্রাম্প-সমর্থিত সেভ আমেরিকা অ্যাক্ট নিয়ে হলিউড অভিনেত্রী মেরিল…
মেরিল স্ট্রিপ ট্রাম্পকে কড়া সমালোচনা

২০২৬ সালে যে ১৫টি বইভিত্তিক চলচ্চিত্র মুক্তি পাচ্ছে 

১৫টি বইভিত্তিক চলচ্চিত্র ২০২৬ সাল বইপ্রেমী ও সিনেমাপ্রেমীদের জন্য খুবই চমকপ্রদ বছর। এ বছরে বেশকিছু সিনেমা মুক্তি…
২০২৬ সালে যে ১৫টি বইভিত্তিক চলচ্চিত্র
0
Share