Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

কলকাতায় ছেয়ে গেছে শাকিবের ‘তুফান’

৫ জুলাই, ঝড় তুলতে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড মেগাস্টার শাকিব খান অভিনীত ‘তুফান’। তারই প্রেক্ষিতে কলকাতার পথ-ঘাট ছেয়ে গেছে তুফানী শাকিব খানে।

কলকাতার বড় বড় বিলবোর্ড থেকে মেট্রোরেলে চলছে ‘তুফান’ সিনেমার জোর প্রচারণা। পুরো কলকাতা শহরজুড়ে এখন শাকিবের পোস্টার-বিলবোর্ড!  

ভারতে ‘তুফান’ মুক্তির জন্য ৩ জুলাই, বুধবার কলকাতা পৌঁছে এই চিত্র দেখে তা শাকিব ভক্তদের জন্য নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নির্মাতা রায়হান রাফি। ক্যাপশনে লিখেছেন, ‘কলকাতা জুড়ে Toofan – তুফান। 🔥’

পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের আয়োজনে প্রচারণায় অংশ নিতে কেবল নির্মাতা নন, বুধবার (৩ জুলাই) কলকাতা উড়াল দিয়েছেন অভিনেতা শাকিব খানও। নির্মাতা-অভিনেতা জুটি ‘তুফান’ মুক্তি উপলক্ষে আয়োজিত প্রিমিয়ার শো ও সংবাদ সম্মেলনে অংশ নেবেন একসাথে।

উল্লেখ্য, এরই মধ্যে বাংলাদেশসহ পৃথিবীর ১৫ দেশে চলছে ‘তুফান’। গেল ২৮ জুন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমানের শতাধিক থিয়েটারে মুক্তি পেয়েছে সিনেমাটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘দম’ সিনেমার বাস্তব ঘটনা জানালেন ভুক্তভোগী নূর ইসলাম  

অপহৃত ভুক্তভোগী নূর ইসলাম ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’।…
'দম' সিনেমার বাস্তব ঘটনা

সন্ধ্যার পর মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি নির্মাতা-প্রযোজকদের

সিনেমা হল চালু রাখার দাবি ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো তৃতীয় সপ্তাহে এসেও বেশ জমজমাটভাবে চলছে। তবে এই…
মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি
0
Share