Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

কমিটির আপত্তির মুখে বুবলীর সিনেমার নাম পরিবর্তন  

সিনেমা প্রিভিউ কমিটির আপত্তির মুখে জিয়াউল রোশান ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘পুলসিরাত’- এর নাম পরিবর্তন করতে হয়েছে। এই সিনেমাটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘সরদার বাড়ির খেলা’।

চিত্রনায়ক রোশান বলেন, ‘পুলসিরাত’ ইসলামিক নাম বলে এটি পরিবর্তন করতে বলা হয়েছে। সিনেমাটি ২০২২-২৩ অর্থ বছর ‘পুলসিরাত’ নামেই সরকারি অনুদান পেয়েছিল। পরবর্তীতে যখন প্রিভিউ কমিটিতে জমা দেয়া হয়, তখন নাম পরিবর্তন করতে বলা হয়।

এমনটাই জানিয়ে পরিচালক রাখাল সবুজ বলেন, ‘পুলসিরাত’ নামের সঙ্গে ইসলামিক নামের সামঞ্জস্য রয়েছে এ কারণে নাম পরিবর্তন করতে হয়েছে। কিন্তু যখন অনুদান পেয়েছি, তখন এই নামই ছিল। পরিচালক বলেন, গল্পে ইসলামিক কিছু নেই।

তবুও মিনিস্ট্রির কথা রাখতে হয়েছে যেহেতু অনুদানের ছবি। দুই সপ্তাহ আগে সার্টিফিকেশন বোর্ড ‘সরদার বাড়ির খেলা’ নামে সেন্সর দিয়েছে। নাম পরিবর্তন হওয়ায় মুক্তির পর কিছুটা প্রভাব পড়তে পারে। কারণ এই নামেই এতোদিন প্রমোশন ও সংবাদ হয়ে আসছে।

নির্মাতা বলেন, ‘পুলসিরাত’ নামটা আকর্ষণীয় ছিল। নামের উপর একটি গানও রয়েছে সিনেমাতে। সেটা থাকবে এবং একটি ট্যাগ লাইন রেখেছি ‘বাহাত খবরদার, পুলসিরাত হইমু পার’।

রোশান জানান, লাঠি খেলা নিয়ে সিনেমা। পরে একটি ছেলের জীবনের গতি পরিবর্তন হয়ে যায়। সেখান থেকে গল্পের মোড় নেয়। ঈদে মুক্তি পাবে সিনেমাটি। হয়তো দু-একদিনের মধ্যে ঘোষণাও দেয়া হবে।

রাখাল সবুজ বলেন, ‘সরদার বাড়ির খেলা’ আগামী কোরবানির ঈদে সিনেমা হলে মুক্তি দেব। ইতোমধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share