Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

কবিতা থেকে গান নিয়ে আসছেন তানভীর তারেক

অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন | ছবি: ফেসবুক

দেশের বরেণ্য অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন রচিত কাব্যগ্রন্থ ‘আমরা ধুলোকনা’র লেখা কবিতার কথায় ‘কবে ও কীভাবে’ শিরোনামের গান নিয়ে আসছেন সাংবাদিক, উপস্থাপক ও গায়ক তানভীর তারেক।

এই প্রসঙ্গে তানভীর তারেক জানিয়েছেন, ‘নিজেকে আফজাল ভাইয়ের স্নেহধন্য ভেবে আনন্দ লাগে, সৃজনশীল কাজ করার সাহস পাই। এত বড় গুণী মানুষ আমাকে ভালবাসেন, আমার কাজকে অনুপ্রেরণা দেন। এটা আমার জন্য বিরাট প্রাপ্তি। তার নির্মানের প্রথম চলচ্চিত্র ‘মানিকের লাল কাঁকড়া’ তে আমি সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। এরপর বিচ্ছিন্নভাবে তার সাথে বিভিন্ন ধরণের কাজ হয়েছে। সেখান থেকে হঠাৎ করে প্রস্তাব দিলাম তার একটি কবিতাকে গানে রুপান্তরের। তিনি সম্মতি জানালেন।’

সঙ্গীত পরিচালক আরও জানিয়েছেন, ‘চমৎকার একটি গল্প আছে গানটিতে। গানের কিছু কথা এমন যে ‘আমার দিকে তাকিয়ে নেই তুমি, তুমি কান পেতে আছো কোলাহলে’।

নিজের কবিতার কথা থেকে গান-এই প্রসঙ্গে আফজাল হোসেন জানিয়েছেন, ‘তানভীরের বিভিন্ন সৃজনশীল পাগলামি আমার ভাল লাগে। এটিও ওর একটা অংশ। ভাল কিছু হোক। সেই চাওয়াকে রেখেই আমি অনুপ্রেরণাটুকু দিতে পারি।’

উল্লেখ্য, ‘সাউন্ডস অব তানভীর’ ইউটিউব চ্যানেলে ঈদ উপলক্ষে প্রকাশিত হবে ‘কবে ও কীভাবে’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share