Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

ওটিটিতে শুল্ক আরোপ নিয়ে দুই নির্মাতার প্রতিক্রিয়া

ওটিটি প্ল্যাটফর্মের ওপর ১০ শতাংশ কর আরোপের প্রস্তাব করা হয়েছে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। গতকাল বাজেট পেশ করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এতে ওটিটি প্ল্যাটফরমের ওপর ১০ শতাংশ কর আরোপের প্রস্তাব রাখা হয়। ফলে ওটিটিতে কনটেন্ট দেখারও খরচ বাড়বে দর্শকের।

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের আলোচিত দুই নির্মাতা আশফাক নিপুণ ও আদনান আল রাজীব। নিপুণ তার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘বিশ্বে বর্ধনশীল যেকোনো শিল্পকে যেখানে কর রেয়াতের সুযোগ দেওয়া হয়, সেখানে মাত্র ৫ বছর হলো যাত্রা শুরু করা এই ওটিটি বলয়ের ওপর বাড়তি ১০ শতাংশ সম্পূরক ট্যাক্সের সরাসরি প্রভাব পড়বে নির্মাতাদের বাজেটে এবং গল্পে, প্রভাব পড়বে বৈধভাবে সাবস্ক্রিপশন নেওয়ায়। পাইরেসির প্রকোপ আরো বাড়বে এবং দিনশেষে সবার ব্যবসা হবে সংকুচিত’।

নিপুণের প্রতিক্রিয়াটি শেয়ার করে সদ্য কান উৎসবে স্বীকৃতিপ্রাপ্ত ‘আলী’ নির্মাতা আদনান আল রাজীব লিখেছেন, ‘সরকারের উচিৎ সংস্কৃতি খাতকে আরো সমর্থন দেওয়া। উল্টো চাপিয়ে রাখা হচ্ছে। এটা দুঃখজনক। এ কারণে অনেক শিল্পী দেশত্যাগ করেন, বাইরে গিয়ে স্থায়ী হন’।

নতুন বাজেটে ওভার দ্য টপ (ওটিটি) প্লাটফর্ম সেবায় ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে।  

তাতে অনলাইনে সিনেমা, সিরিজসহ বিভিন্ন কন্টেন্ট দেখতে বাড়তি খরচ গুনতে হবে দর্শকদের। সোমবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব রেখেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে যা বললেন  

থালাপতি বিজয় দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে তীব্র…
থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে

হঠাৎ কেন ‘সাইলেন্স জেসচার’ ট্রেন্ডে ভাসছে ঢালিউড!

‘সাইলেন্স জেসচার’ ঢালিউডের সাম্প্রতিক সিনেমাগুলোর পোস্টার ও টিজারে একটি নতুন ভিজ্যুয়াল ট্রেন্ড লক্ষ্য করা…
‘সাইলেন্স জেসচার’ ট্রেন্ডে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘মায়ের ডাক’ সিনেমার মহরতে

‘মায়ের ডাক’ সিনেমা দেশে ঘটে গেল এক বিরল ঘটনা। সাধারণত সিনেমার মহরতে দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের দেখা মেলা ভার।…
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ

ইরান-ইসরাইল সংঘাতভিত্তিক ১০টি স্পাই থ্রিলার মধ্যপ্রাচ্যের রাজনীতি, গুপ্তচরবৃত্তি এবং দীর্ঘদিনের দ্বন্দ্ব…
ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ
0
Share