Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ওজন হারাচ্ছেন বেজবাবা সুমন

বেজবাবা সুমন | ছবি: সংগৃহীত

সম্প্রতি বেজবাবা সুমনের প্রকাশিত একটি ছবিতে তার ওজন অনেক কম বোঝা যেতেই আতকে উঠেছিলেন তার শ্রোতা-ভক্তরা। এই ওজন কমে যাওয়ার কারণ জানালেন বেজবাবা নিজেই।

২২ জানুয়ারি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্টে বেজবাবা সুমন লেখেন, “আমি গত ২ বহরে প্রায় ৭০ কেজি কমিয়েছি শুধুমাত্র ফুড, মাল্টি ভিটামিন সাপ্লিমেন্ট খেয়ে এবং অসম্ভব রকম একটি লো ক্যালোরি ডায়েট মেনটেইন করে। কারণ আমার স্পাইন ঠিক রাখতে হলে আমার বডির উপরের অংশের ওজন অনেক কম রাখতে হবে যাতে স্পাইনে প্রেশার না পরে। নরমাল মানুষের মতো ওজন মেনটেইন করলে হবেনা। আমার কিছুটা আন্ডার ওয়েইট থাকতে হবে। সুতরাং আমার ওজন অনেক কমাতে হয়েছে। ওজন কমানোর সাথে সাথে অনেক বছর পর ক্লিন সেইভ করেছি দেখে আমাকে আরো অনেক বেশি শুকনো লাগছে।”

ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমাকে এখন অনেক শুকনো দেখে আপনারা যেভাবে টেনশন করছেন সেটা করাটা ঠিক হচ্ছে না। অনর্থক মানসিক টেনশন নিচ্ছেন। যখন আমার রিয়েল বিপদ আসবে তখন আমার জন্য দোয়া কইরেন, কারণ আপনাদের ভালোবাসা ও দোয়ার কারণেই এখনও সকালে ঘুম থেকে উঠে বলতে পারি, ‘লাইফ ইজ বিউটিফুল’।”

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম

ক্রেতার ওপর হামলা, থানায় অভিযোগ অভিনেতা ওমর সানীর ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি’ রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম করা…
ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম

শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয়নি: বুবলী

নতুন করে বিয়ের প্রশ্নই ওঠে না: বুবলী ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলীকে ঘিরে কয়েক দিন ধরেই শোবিজ অঙ্গনে…
শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয়নি: বুবলী

ছবিতে দেখে নিন দেশের অভিনেত্রীদের গ্ল্যামার

দেশের অভিনেত্রীরা দেশের নায়িকা ও অভিনেত্রীরা প্রায়ই তাদের সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করেন। সম্প্রতি ভালোবাসা…
ছবিতে দেখে নিন দেশের

স্পর্শিয়া স্বামীর বিরুদ্ধে ম্যানিপুলেশনের অভিযোগ আনলেন

অর্চিতা স্পর্শিয়া ১৪ ফেব্রুয়ারি অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও ব্যবসায়ী সৈয়দ রিফাত নাওঈদ হোসেনের দাম্পত্য…
স্পর্শিয়ার স্বামীর বিরুদ্ধে ম্যানিপুলেশনের
0
Share