Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬

এ আর রহমানের স্টুডিওতে গান গাইলেন আসিফ 

আসিফ আকবর । ছবি: ফেসবুক

অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমানের ব্যক্তিগত স্টুডিওতে গান রেকর্ড করার সুযোগ পেলেন শ্রোতাপ্রিয় বাংলা গানের সংগীতশিল্পী আসিফ আকবর। মুম্বাইয়ের ‘কেএম’ স্টুডিওতে গান রেকর্ড করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন গায়ক নিজেই।

আসিফ তার অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে ‘কেএম’ স্টুডিওতে গান রেকর্ড করার সময়ের কয়েকটি ছবি পোস্ট করেছেন। পাশাপাশি দীর্ঘ ক্যাপশনের মাধ্যমে তিনি সেই অভিজ্ঞতার গল্প বলে ভারত ও বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির মধ্যকার পার্থক্য তুলে ধরেছেন।

গায়ক লিখেছেন, ‘বাংলাদেশে পেশাদার রেকর্ডিং স্টুডিওগুলো সব বন্ধ হয়ে গেছে। সেখানে তৈরী হয়েছে সুউচ্চ বিল্ডিং। বাসাবাড়িতে কিংবা ছোট খুপরীর মত সব স্টুডিও বানিয়ে মাটি কামড়ে মিউজিক করছে মিউজিশিয়ানরা। যেখানে ইন্ডাস্ট্রী আরো বিশাল হওয়ার কথা সেখানে সংকুচিত হয়ে এসেছে আমাদের পৃথিবী।’

আসিফ এরপর তুলে ধরেন ভারতে তার গান রেকর্ড করার অভিজ্ঞতা। তিনি লিখেছেন, ‘মুম্বাই এসেছি কিছু রেকর্ডিংয়ের কাজে। গতকাল দুটো গানের ভয়েস দিলাম শ্রদ্ধেয় এ আর রহমান স্যারের কেএম স্টুডিওতে। কমপক্ষে পনেরো হাজার স্কয়ার ফিটের সুবিশাল স্টুডিও। ভিতরে ঢুকেই মনটা ভাল হয়ে গেল, কি চমৎকার পরিবেশ! যারা উনার কাছে মিউজিক ক্লাস করেন তাদের জন্য ছাদে শেড দেয়া সুন্দর খোলামেলা স্কুল।’

এ আর রহমানের স্টুডিওতে গান গাওয়ার বিষয়টিকে সৌভাগ্য হিসেবে উল্লেখ করে তিনি যোগ করেন, ‘উনার ব্যক্তিগত স্টুডিওতে গাওয়ার অনুমতি পেয়েছি, এটা পরম সৌভাগ্য আমার জন্য। ভয়েস রুমের টেম্পারেচার কেমন হওয়া উচিত সেটার অভিজ্ঞতাও পেলাম।’

আসিফের পোস্টের মাধ্যমে তার ভক্ত ও অনুরাগীরা স্পষ্ট ধারণা পেলেন বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে শিল্পীর আক্ষেপ নিয়ে।

উল্লেখ্য যে, দেশীয় শিল্পীদের পাশাপাশি বেশ কয়েকজন ভারতীয় শিল্পীদের সাথেও এর আগে গান গেয়েছেন আসিফ। এবার তার গাওয়ার কথা রয়েছে ভারতের আরেক শ্রোতাপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালের সাথে। গায়কের ভক্ত ও অনুরাগীরাও মুখিয়ে আছে শ্রেয়ার সাথে তার গান শোনার জন্য।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ভাষা শহীদদের প্রতি শাকিব খানের বিনম্র শ্রদ্ধা

ভাষা শহীদদের স্মরণে শাকিবের ফেসবুক পোস্ট আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন…
ভাষা শহীদদের প্রতি শাকিব খানের বিনম্র শ্রদ্ধা

মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, ছেলেকে মারধর

মনিরা মিঠুর ছেলে চোখে গুরুতর আঘাত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু ভয়াবহ এক ঘটনার শিকার হয়েছেন।…
মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, ছেলেকে মারধর
0
Share