Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

এবার বুসানে মেহজাবীনের ‘সাবা’

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’। ভক্তদের সুখবরটি জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

২৩ সেপ্টেম্বরে নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘সাবা’ সিনেমার পোস্টার শেয়ার করে লেখেন, ‘সাবা ফিচার ফিল্ম আনুষ্ঠানিকভাবে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে।’

সিনেমাটির জায়গা হয়েছে বুসান চলচ্চিত্র উৎসবের ‘এ উইন্ডো অন এশিয়ান সিনেমা’ ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে ভারত, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, নেপাল, সিঙ্গাপুর, ইরনাসহ বিশ্বের আরও বেশকিছু দেশের মোট ২৮ সিনেমা রয়েছে। যাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে সাবাকে।

গণমাধ্যমের সাথে আলাপে উচ্ছ্বাসিত মেহজাবীন জানিয়েছেন, ‘বুসানে যাচ্ছে। এটা পুরো টিমের জন্য বড় একটা পাওয়া। প্রথম চলচ্চিত্র টরন্টোর পর বুসানে যাচ্ছে, কাজের ক্ষেত্রেও বেশ অনুপ্রাণিত করেছে। ফিল্ম কেন করছি না বা কবে করব, এ ধরনের প্রশ্ন কয়েক বছর ধরে চলছিল। অবশেষে একটা ফিল্ম করলাম এবং সেটা দেশে মুক্তির আগে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছে। বাংলাদেশকে আমিও একটা ফিল্মের মাধ্যমে আমি ও আমার টিমসহ সবাই উপস্থাপন করতে পারছি, বিভিন্ন অঙ্গনে—সেটা বাড়তি প্রাপ্তি বলব। কারণ, এমনটা হবে আমরা কখনো ভাবিনি। এ রকম কোনো উদ্দেশ্য নিয়েও বানানো হয়নি। কিন্তু এটা যে আন্তর্জাতিকভাবে সবাই কানেক্ট করতে পারছে এবং পৃষ্ঠপোষকতা করছে, সেটা অবশ্যই বাড়তি পাওয়া।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র, কে জিতবে অস্কার?

৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ১৫ মার্চ সোমবার বসছে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কারের আসর।…
বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন
0
Share