Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

এবার বড়পর্দায় একসঙ্গে আলিয়া-শর্বরী।

অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেত্রী শর্বরী ওয়াঘ । ছবি: ফেসবুক

স্পাই ড্রামা ঘরানার ‘আলফা’ সিনেমায় থাকছে বড় চমক। বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সাথে স্ক্রিন শেয়ার করবেন মুঞ্জিয়া খ্যাত অভিনেত্রী শর্বরী ওয়াঘ।

যশ রাজ ফিল্মসের তৈরি স্পাই ইউনিভার্সের অন্যতম প্রতীক্ষিত নারীকেন্দ্রিক সিনেমা ‘আলফা’। যেখানে মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যাবে আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘকে। ছবি মুক্তির জন্য বেছে নেওয়া হল আগামী বছরের বড়দিনকে। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানানো হয়, ‘২০২৫ সালের বড়দিনে, ‘আলফা’র উত্থান ঘটবে। অ্যাকশনে ভরপুর হলিডের জন্য তৈরি থাকুন, ২৫ ডিসেম্বর ২০২৫।’ একইসঙ্গে সিনেমার নতুন পোস্টারও শেয়ার করা হয়েছে।

সম্প্রতি এই ছবির শুটিংয়ের জন্য আলিয়া ও শর্বরী গেছেন কাশ্মীরে। ইনস্টাগ্রামে সেখানকার স্বর্গীয় প্রকৃতির ছবি শেয়ার করেছিলেন আলিয়া। একফ্রেমে একসঙ্গে দেখা মেলে দুই সুন্দরীর, নেপথ্যে নৈঃস্বর্গীক কাশ্মীরের সৌন্দর্য্য। ক্যাপশনে লেখেন, ‘ভালবাসা, আলফা।’


উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ অভিনীত স্পাইভার্সের নতুন সিনেমার টিজার প্রকাশ্যে আসে। টিজারে শোনা যায় আলিয়ার কণ্ঠ এবং তাকে বলতে শোনা যায় এই সিনেমার নামকরণের মাহাত্ম্য।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম
0
Share