Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

এবার পর্তুগালে গাইবেন আসিফ আকবর 

আসিফ আকবর | ছবি: ফেসবুক

পর্তুগালের লিসবন শহরে গান গাইতে যাচ্ছেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। সাগর কন্যার দেশ পর্তুগালে এবারই প্রথমবারের মত যাচ্ছেন তিনি। প্রথম সফরেই সেই দেশের ভক্তদের সুরে সুরে মুগ্ধ করতে প্রস্তুত এই গায়ক।

আসিফের পর্তুগাল মাতানোর খবরটি নিশ্চিত করেছেন কুমিল্লা উত্তর কমিউনিটি অব পর্তুগাল সংগঠনের সভাপতি শাহজাহান সিরাজ টিটু। ১২ জুলাই লিসবনের একটি রেস্টুরেন্টে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

টিটু জানান, ‘কুমিল্লার কৃতি সন্তান গানের জাদুকর আসিফ আকবর পর্তুগাল আসবেন ২৩ জুলাই ২০২৪ লিসবুয়া এও ভিভো কনসার্ট হলে। ২৪ জুলাই বুধবার একটি কনসার্ট রয়েছে। আমরা কুমিল্লা উত্তর কমিউনিটি আয়োজন করলেও এটা সবার প্রোগ্রাম। আমরা শুধুমাত্র আয়োজক। নিরাপত্তার কারণে আমরা ইনডোর প্রোগ্রাম হাতে নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘কনসার্ট হলটিতে শুধুমাত্র ১৫০০ জন দর্শক প্রবেশ করতে পারবেন। তিনটি ক্যাটাগরিতে টিকিট ভাগ করেছি। ২০০ টিকিট ভিআইপি যার মূল্য ২৫ ইউরো। যারা পরিবার নিয়ে আসতে চায় তাদের জন্য রয়েছে গোল্ডেন সার্কেল গ্রুপ যারা টিকেট মূল্য ১৫ ইউরো। সবার জন্য ৮০০ নরমাল ক্যাটাগরির টিকেট যার মূল্য ১০ ইউরো।’

লিসবনের কন্টিনেন্টালের যেকোনও ওয়ার্টনের শোরুমে অথবা অনলাইনে টিকিট পাওয়া যাবে বলে জানান টিটু।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে

সালমান খানের পিতা অসুস্থ বলিউড ভাইজান ও অভিনেতা সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন।…
সালমান খানের পিতা সেলিম খান

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী – তাঁর বিরল কিছু মুহুর্তের ছবিতে দেখা যাক

নায়ক মান্না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে…
মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান পাচ্ছে ১ কোটি ১৬ লাখ টাকা 

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নারী নির্মাতা রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড আবারো অনুদান পাচ্ছে। ইতালির…
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান
0
Share