Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ২৮, ২০২৬

এবার এক মঞ্চে নাচলেন বুবলী-তৌসিফ

এবার একসঙ্গে নৃত্য পরিবেশন করেছেন ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব এবং বড় পর্দার অভিনেত্রী শবনম বুবলী। জানা গেল, গতকাল ঈদের বিশেষ ‘ইত্যাদি’ অনুষ্ঠানের একটি পর্বে তারা নেচেছেন। তাদের সঙ্গে ছিলেন ‘ইত্যাদি’র নিয়মিত নৃত্যশিল্পীরা।  

গানটির কথা লিখেছেন বিশিষ্ট গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীতায়োজন করেছেন মেহেদি এবং কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা, রাজিব ও খেয়া। নৃত্য পরিবেশনায় অংশগ্রহণ করেছেন ‘ইত্যাদি’র নিয়মিত নৃত্যশিল্পীদল এবং নৃত্য পরিচালনা করেছেন অনুষ্ঠানের নৃত্য পরিচালক মামুন। তবে মূল আকর্ষণ হিসেবে ছিলেন তৌসিফ ও বুবলী।

ফাগুন অডিও ভিশন জানিয়েছে, শিল্পীরা তাদের ব্যস্ততার মধ্যেও এই নাচটিকে মনোযোগ সহকারে সুন্দর করার জন্য বেশ আন্তরিকভাবে কাজ করেছেন এবং নিয়মিত মহড়ায় অংশ নিয়েছেন। অভিনয় ও নৃত্যের এক সুন্দর সম্মিলন হিসেবে এই দলীয় সংগীতটি দর্শকদের মনোরঞ্জন করবে।

ঈদের বিশেষ ‘ইত্যাদি’ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত, এবং নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

চলে গেলেন ‘মুখ ও মুখোশ’ কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মাহবুবা রহমানকে দাফন চলে গেলেন একুশে পদকজয়ী কণ্ঠশিল্পী মাহবুবা রহমান। দেশের প্রথম…
চলে গেলেন মুখ ও মুখোশ কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

স্বাধীনতা দিবসে তারকাদের আবেগঘন পোস্ট

স্বাধীনতার চেতনা ধরে রাখার প্রত্যয় তারকাদের স্বাধীনতা দিবসে তারকাদের আবেগঘন পোস্ট দেশের মানুষকে স্মরণ করিয়ে…
স্বাধীনতা দিবসে তারকাদের আবেগঘন পোস্ট
0
Share