Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬

এক সপ্তাহে কলকাতার হল থেকে নামলো ‘তুফান’

‘তুফান’ পোস্টারে শাকিব খান | ছবি: ফেসবুক

৫ই জুলাই ব্যাপক প্রচারণা চালিয়ে ভারতে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘তুফান’। তবে দর্শক না পাওয়ায় প্রথম সপ্তাহ যেতেই কলকাতার সব হল থেকে নামিয়ে ফেলা হয়েছে সিনেমাটি।

কলকাতার হল মালিকেরা জানিয়েছেন, বাংলাদেশে শাকিব খান জনপ্রিয়তার শিখরে থাকলেও কলকাতায় তার ভক্তের সংখ্যা নগণ্য। যেখানে প্রসেনজিৎ, দেব, জিতের ছবিই দর্শক ধরতে পারে না, সেখানে শাকিব অনেক দূরের কথা।

শুরু থেকেই বাংলাদেশের হলগুলোর তুলনায় কলকাতায় পুরো উল্টো চিত্র দেখা যায় বলে জানা যায় ‘তুফান’ মুক্তির পর থেকেই। এসভিএফ প্রযোজনা সংস্থা ভারতের ৪৫টিরও বেশি সিনেমা হলে মুক্তি দেয় সিনেমাটি।

জানা গেছে, শুধু দক্ষিণ ২৪ পরগনার একটি হলে চলছে ‘তুফান’!

তবে ভারতের হিসাব বাদ দিলে দুবাই, বাহরাইন, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুরসহ বেশকিছু দেশে তুফান দারুণ সাড়া পেয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

দ্বিতীয়বার বাবা হলেন অভিনেতা পলাশ

সন্তানের জন্য দোয়া চাইলেন অভিনেতা জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন।…
দ্বিতীয়বার বাবা হলেন অভিনেতা পলাশ

‘এপস্টিন ফাইল’ নিয়ে যা জানালেন জয়া আহসান

এপস্টিন ফাইলের লাখ লাখ নথি নিয়ে আলোচনা অভিনেত্রী জয়া আহসান সব সময়ই ভিন্ন ধরনের চরিত্র বেছে নিয়ে নিজেকে…
‘এপস্টিন ফাইল’ নিয়ে যা জানালেন জয়া আহসান

মাইকেল জ্যাকসনের বায়োপিক-ট্রেলারেই ঝড়

শূন্য থেকে সংগীতের কিংবদন্তি হয়ে ওঠার গল্প পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে দর্শকের আগ্রহ বরাবরই তুঙ্গে। সেই…
মাইকেল জ্যাকসনের বায়োপিক-ট্রেলারেই ঝড়

ইতিহাসের সাতটি শ্রেষ্ঠ চিত্রশিল্পী যুগলের প্রতিদ্বন্দ্বিতার গল্প

সাতটি শ্রেষ্ঠ চিত্রশিল্পী যুগল প্রতিদ্বন্দ্বিতারও এক ধরনের শিল্প আছে। সেই প্রতিদ্বন্দ্বিতা শিল্পের নিয়ম ও…
ইতিহাসের সাতটি শ্রেষ্ঠ চিত্রশিল্পী
0
Share