Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

একতা কাপুর পাচ্ছেন এমি ডিরেক্টরেট অ্যাওয়ার্ড

একতা কাপুর | ছবি: কালের কণ্ঠ

প্রথম ভারতীয় চলচ্চিত্র নির্মাতা হিসেবে একতা কাপুর পেতে যাচ্ছেন আন্তর্জাতিক এমি ডিরেক্টরেট অ্যাওয়ার্ড। 

নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে ৫১তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান। সেখানেই একতার অর্জনের ঝুলিতে আসতে যাচ্ছে এই পুরস্কার।  

সংশ্লিষ্ট গণমাধ্যম বরাতে জানা গেছে, ভারতীয় শোবিজ শিল্পে অবদানের জন্য তিনি পেতে যাচ্ছেন সম্মানটি। এই বিষয়ে ইন্টারন্যাশনাল একাডেমি অফ টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সের প্রেসিডেন্ট এবং সিইও  ব্রুস এল. পেসনার জানান, “একতা আর. কাপুর টেলিভিশন শিল্পকে নেতৃত্ব দিয়ে ভারতজুড়ে ব্যাপক দর্শকদের কাছে পৌঁছে দিয়েছেন। তার নির্মিত ‘বালাজি’ প্রধান বিনোদন প্লাটফর্ম হিসেবে ভারতের শীর্ষে। ভারত এবং দক্ষিণ এশিয়ায় চলমান সিরিজ এবং ওটিটি প্ল্যাটফর্ম হিসেবেও ‘বালাজি’ এখন কোটি কোটি দর্শকদের হৃদয়ে। আমরা আমাদের ডিরেক্টরেট অ্যাওয়ার্ডের মাধ্যমে টেলিভিশন শিল্পে তার অসাধারণ কর্মজীবন এবং প্রভাবকে সম্মানিত করার অপেক্ষায় আছি।”

নতুন সম্মান প্রাপ্তিতে একতা নিজেও প্রকাশ করেছেন তার অনুভূতি। তিনি জানান, “টেলিভিশন আমাকে আমার পরিচয় আবিষ্কার করতে সাহায্য করেছে। বিশেষ করে একজন নারী হিসেবে নারীদের জন্য গল্প তৈরি করতে সাহায্য করেছে। আর এই পুরস্কার আমাকে আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করার গৌরব দিয়েছে।”

উল্লেখ্য যে, এই জনপ্রিয় নির্মাতার প্রোডাকশন হাউজ ‘বালাজি টেলিফিল্ম লিমিটেড’ নানান টেলিভিশন প্রোগ্রামের মাধ্যমে কয়েক যুগ থেকেই মনোরঞ্জন করে আসছে দর্শকদের। কেবল ভারতই নয়, ভারতের বাইরের বিভিন্ন দেশেও মজবুত ফ্যানবেজ গঠন করতে সক্ষম হয়েছে একতার একেক শো। যার কারণে ভারতের টেলিভিশন বিনোদনে তার অবদান অপরিসীম। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের
0
Share