Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ঋতুপর্ণার রেশন দুর্নীতি মামলার নতুন আপডেট 

ঋতুপর্ণা সেনগুপ্ত | ছবি: ফেসবুক

রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে ভারতীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) থেকে তলব করার পর থেকে আলোচনা থামছেই না দর্শকপ্রিয় এই টলিউড অভিনেত্রীকে নিয়ে। এবার নতুন খবর হলো সম্প্রতি এ মামলায় নাকি ৭০ লাখ রুপি ফেরত দিতে চেয়ে ইডি বরাবর আবেদন করছেন চিত্রনায়িকা।

বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, ১৯ জুন ইডির দপ্তরে গিয়েছিলেন ঋতুপর্ণা। প্রায় পাঁচ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর সেখান থেকে বেরিয়ে তিনি জানান, যে নথি ইডির কর্মকর্তারা চেয়েছিলেন, তা জমা দিয়েছেন তিনি। অভিনেত্রী তাদের সহযোগিতা করেছেন, অভিনেত্রীকেও তারা অনেক সহযোগিতা করেছেন।

রেশন দুর্নীতির সঙ্গে ঋতুপর্ণার যোগসূত্র থাকার বিষয়টি অস্বীকার করেছিলেন তিনি। তবে সেই বক্তব্য দেয়ার মাস ঘুরতে না ঘুরতেই নতুন খবর এলো- ৭০ লাখ রুপি ফেরত দিতে চেয়ে ইডি বরাবর আবেদন করছেন অভিনেত্রী।

ইডি সূত্রে জানা গেছে, ঋতুপর্ণা টাকা নিয়েছিলেন রেশন দুর্নীতিতে অভিযুক্ত পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে। এই অভিনেত্রীর মাধ্যমে রেশন দুর্নীতির প্রায় ৬০ লাখ রুপি টলিউডে বিনিয়োগ হয়েছে। যদিও সেই টাকা ঋতুপর্ণা ফিরিয়ে দিয়েছেন বলেও দাবি করেছিলেন।

টাকা ফিরিয়ে দেয়ার পরও ইডিকে ঋতুপর্ণা কেন ৭০ লাখ রুপি ফেরানোর আবেদন জানালেন, এবার তা নিয়েই প্রশ্ন উঠছে! এর আগে রোজভ্যালি কেলেঙ্কারিতেও ঋতুপর্ণাকে তলব করেছিল ইডি। রোজভ্যালির সাথে অভিনেত্রীর লেনদেন হয়েছে বলেও সেই সময় অভিযোগ উঠেছিল।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম

ক্রেতার ওপর হামলা, থানায় অভিযোগ অভিনেতা ওমর সানীর ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি’ রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম করা…
ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম

শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয়নি: বুবলী

নতুন করে বিয়ের প্রশ্নই ওঠে না: বুবলী ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলীকে ঘিরে কয়েক দিন ধরেই শোবিজ অঙ্গনে…
শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয়নি: বুবলী

ছবিতে দেখে নিন দেশের অভিনেত্রীদের গ্ল্যামার

দেশের অভিনেত্রীরা দেশের নায়িকা ও অভিনেত্রীরা প্রায়ই তাদের সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করেন। সম্প্রতি ভালোবাসা…
ছবিতে দেখে নিন দেশের

স্পর্শিয়া স্বামীর বিরুদ্ধে ম্যানিপুলেশনের অভিযোগ আনলেন

অর্চিতা স্পর্শিয়া ১৪ ফেব্রুয়ারি অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও ব্যবসায়ী সৈয়দ রিফাত নাওঈদ হোসেনের দাম্পত্য…
স্পর্শিয়ার স্বামীর বিরুদ্ধে ম্যানিপুলেশনের
0
Share